
মা ও দুই বোনের আহাজারী বিনা দোষে তিন বছর জেলা খাটা জাহালামকে জড়িয়ে ধরে


ছবি : জাহালামকে মুক্ত দেখে ভাইয়ের কান্না
গতকাল দুর্নীতি বিরোধী সামাজিক সংগঠন ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ একটি সেমিনারে বলেছে বাংলাদেশের এক তৃতীয়াংশ বন্দী বিনা বিচারে জেল খাটছে।
দেশের দুর্নীতিবাজ আসল রাঘববোয়ালরা যখন আঙ্গুল পুলে কলাগাছ হয়ে যাচ্ছে, সবগুলো ব্যাংক যখন মূলধন খেয়ে বসছে শেয়ারবাজার যখন ধ্বংস হলো কই কাউকে তো গ্রেফতার করা হয়নি! বা কারো নামে মামলা দিয়ে তাকে সাজা দেয়া হয়নি , অথচ একজন নিরিহ পাটকল শ্রমিকের নামে ১৮ কোটি টাকার দুর্নীতির মামলা দিয়ে তাকে যাবজীবন কারাদন্ড দেয়া হলো, ভাগ্যক্রমে ৩ বছর জেল খেটে রক্ষা পেলো এই নিরিহ মানুষটি ।
এতে স্পর্ট হয় দেশে কত লক্ষ মানুষ বিনা দোষে সাজা পাচ্ছে, আর দুর্নীতি দমন কমিশন হলো একটা দলের সহযোগী সংগঠন তারা তাদের বাদ দিয়ে নিরিহ ও বিরোধী শক্তির দোষ ক্রটি নিয়ে ঘাটাঘাটি করে, এবং কোন তদন্ত ছাড়া যার তার নামে মামলা দিয়ে রাখে ।
আমারা ন্যায় বিচারের বাংলাদেশ দেখতে চাই । আর কোন জাহালামকে বিনা দোষে জেলে দেখতে চাই না।
কে দিবে তার জীবন থেকে চলে যাওয়া তিন বছর, তার মা বোন পরিবারের কষ্টের দিনগুলো ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
