নিয়মিত ব্লগ হয়তো পড়ি কিন্তু লিখি না। কারন গুটিকতক। একেতো প্রচন্ড অলস তার উপর বাংলা লিখা। বানানের অবস্থা গুরুচরন। এক লাইন লিখতে লিখতে ইচ্ছাটাই মরে যায়। কখনও কখনও আবার 'হাত বাড়িয়ে দাও' পোস্টগুলো। নিজেকে নিয়ে কেমন জানি একধরনের হিনমন্যতা কাজ করে। এই পোস্টগুলো এই হিনমন্যতা আরো বাড়িয়ে দেয়। ভাবনা-চিন্তা গুলো কেমন এলোমেলো হয়ে যায়। ছোটবেলার কথা মনে পড়ে। আমার সামান্য জ্বরে মার অসুস্থ হয়ে যাওয়া। বাবার চিন্তিত মুখ। ছোটভাইটাও বাতিক্রম না।
আমরা স্বচ্ছল। আমাদের বাবামার কখনও ভাবতে হয়নি অর্থকস্টের জন্য সন্তানের চিকিৎসা হবে না। হ্য়তো অতোটা অসুস্থ হইনি কখনও। তাও অসুস্থতার ঐ সময়টুকু কি নিদারুন কাটতো তাদের। না আর ভাবতে পারি না। কেমন অসহায় লাগে নিজেকে।
মা বলে মানুষ সন্তানের জন্য তপস্যা করে। এক প্রচন্ড আবেগ নিয়ে প্রতিক্ষা করে। সেই প্রতিক্ষার শেষ নাকি সবচাইতে আনন্দের, অপার্থিব। না আর ভাবতে পারি না। কেমন অসহায় লাগে। উপরওয়ালার প্রতি বিশ্বাসটা আর আগের মত পোক্তনাই। হ্য়তো একটুও নাই। আমার ইশ্বরের স্থানটুকু অনেক আগেই বাবামার। তাদের কোনো গাজাখুরি ক্ষমতা নেই কিন্তু অপার্থিব ভালোবাসা আছে সন্তানের জন্য। আমি প্রায় তিন বৎসর বাংলাদেশের বাইরে। কিন্তু এখনও বাবামায়ের ফোনে বলা, 'হেলো কে বাবা! কি অদ্ভুত আমি তোর কথাই ভাবছিলাম। আমি জানতাম তুই এখুনি ফোনদিবি।' আহ্ সেই অনুভুতি। নাহ্ আর লিখতে ইচ্ছা হচ্ছে না।
বড়বাবু,
জানুয়ারি ১৫, ২০১০।
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


