somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুঠোফোনে কথা বলার খরচ বাড়ছে।

২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সব ধরনের মুঠোফোন ব্যবহারকারীর কাছ থেকে ১ শতাংশ হার সারচার্জ নেওয়ার প্রস্তাব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে মুঠোফোনে কথা বলার খরচ কিছুটা বাড়বে।
এর আগে চলতি অর্থবছর থেকে দেশে উৎপাদিত ও আমদানি করা মুঠোফোনের ওপর ১ শতাংশ সারচার্জ আরোপ করা হয়েছিল।
নতুন প্রস্তাবিত সারচার্জ সংগ্রহ করা হবে মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে। প্রতিষ্ঠানগুলো প্রি-পেইড ফোনের ক্ষেত্রে এই টাকা কার্ড কেনা বা ফ্লেক্সিলোড করার সময় এবং পোস্ট-পেইড ফোন ব্যবহারকারীদের বিল পরিশোধের সময় এই সারচার্জ কেটে নেবে। পরে প্রতিষ্ঠানগুলো তা এনবিআরকে পরিশোধ করবে। এতে সরকারের বছরে ১৩০ কোটি টাকার বাড়তি রাজস্ব আদায় হবে বলে এনবিআর সূত্রে জানা গেছে।
এই সারচার্জ আরোপ-সংক্রান্ত একটি সার-সংক্ষেপ তৈরি করেছে এনবিআর। তা অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। অর্থ মন্ত্রণালয় অনুমোদন করলে তা চূড়ান্ত সিদ্ধান্তের জন্য মন্ত্রিসভায় যাবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) হিসাবে দেশের সাড়ে ১১ কোটিরও বেশি মোবাইল ফোন ব্যবহার হয়।
এনবিআরের এ উদ্যোগের সমালোচনা করেছেন মোবাইল খাতের সঙ্গে সংশ্লিষ্টরা। তাঁরা মনে করছেন, এতে এ খাতে প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে।
তবে এনবিআরের দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, সারচার্জের কারণে মুঠোফোন ব্যবহারকারীর ওপর খুব বেশি চাপ পড়বে না। মুঠোফোন কোম্পানিগুলো কার্ড কেনা বা ফ্লেক্সিলোড করার সময় মূসক ও সারচার্জ কেটে রেখে টক টাইম দেবে। কেউ যদি মাসে ৩০০ টাকা রিচার্জ করেন, তাহলে তাঁকে মাসে তিন টাকা বাড়তি খরচ করতে হবে।
এনবিআরের এই নিয়ম কার্যকর হলে ১০০ টাকার রিচার্জ বা ফ্লেক্সিলোড করলে একজন মুঠোফোন ব্যবহারকারী ৮৪ টাকার টক টাইম পাবেন। বর্তমানে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) কেটে রাখার পর ৮৫ টাকার টক টাইম পান। ইন্টারনেট ব্যবহার করার জন্য রিচার্জ করলেও সারচার্জ কাটা হবে।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক অর্থনীতিবিদ জায়েদ বখত মনে করেন, সরকারের জন্য এটা রাজস্ব আদায়ের সহজ পথ। কিন্তু এটা নিম্ন আয়ের ব্যবহারকারীদের ওপর চাপ বাড়াবে।
গ্রামীণ ফোনের মুখপাত্র ও করপোরেট কমিউনিকেশনস বিভাগের প্রধান তাহমীদ আজিজুল হক প্রথম আলোকে বলেন, এই সারচার্জ আরোপ মোবাইল খাতের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। এতে তথ্যপ্রযুক্তি খাতের বিকাশের গতি শ্লথ হয়ে যেতে পারে।
বাংলা লিংকের জ্যেষ্ঠ পরিচালক (গভর্নমেন্ট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স) তাইমুর রহমান বলেন, অতিরিক্ত সারচার্জ বসালে অনেকেই কথা বলা কমিয়ে দিতে পারেন। এ কারণে ভবিষ্যতে কোম্পানিগুলোর রাজস্ব কমে যাওয়ার আশঙ্কা থাকবে।
চলতি ২০১৪-১৫ অর্থবছরের বাজেট পাসের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বক্তৃতায় মুঠোফোন ব্যবহারকারীদের ওপর সারচার্জ আরোপের প্রস্তাব করেন।
আয় ও ব্যয় এই দুই খাতেই সারচার্জ আরোপ হয়। বৈষম্য কমাতে অপেক্ষাকৃত বেশি আয় করেন এমন ব্যক্তির কাছ থেকে সার চার্জ আরোপ করা হয়। আবার জাতীয় উন্নয়নে স্বার্থে দেশের সর্বস্তরের মানুষের কাছ থেকেও ব্যয়ের সময় সারচার্জ আরোপ হতে পারে।
এর আগে ২০১২-১৩ অর্থবছরের বাজেট প্রস্তাবনায় পোস্টপেইড মোবাইল গ্রাহকের ক্ষেত্রে মোট বিলের ওপর এবং প্রিপেইড গ্রাহকের ক্ষেত্রে প্রিপেইড কার্ড বিক্রি বা রিচার্জের সময় ২ শতাংশ হারে উৎসে কর কাটার প্রস্তাব করেছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। কিন্তু মুঠোফোন কোম্পানিগুলোর আপত্তির মুখে ওই প্রস্তাব পাস হয়নি

Click This Link
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×