হৃদি ভেসে যায় অলকানন্দা জলে!
অতল তোমার সাক্ষাত পেয়ে চিনতে পারিনি বলে
হৃদি ভেসে গেল অলকানন্দা জলে
করো আনন্দ আওয়োজন করে পড়ো
লিপি চিত্রিত লিপি আঁকাবাকাঁ পাহাড়ের সানুতলে
যে একা ঘুরছে তাকে খুঁজে বার করো
করেছো অতল; করেছিলে ; পরে হাত থেকে লিপিখানি
ভেসে যাচ্ছিল---ভেসে তো যেতই মনে না করিয়ে দিলে;
--'পড়ে রইল যে!' পড়েই থাকতো---সে-লেখা তুলবে বলে
কবি ডুবে মরে, কবি ভেসে যায় অলকানন্দা জলে !!
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


