আমরা যারা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বাসিন্দা তারা সবসময় নানান ধরনের সুযোগ থেকে বঞ্ছিত।শিক্ষা থেকে শুরু করে প্রায় সব রকমের নাগরিক সুবিধা আমাদের জন্য দিবাস্বপ্ন বলা যায়।তার উপর গোদের উপর বিষফোঁড়ার মত সাম্প্রদায়িক সমস্যা প্রায়সময় মাথাচাড়া দিয়ে উঠে।যা সবসময় রক্তারক্তি কাণ্ডে গিয়ে শেষ হয়।
অনেকদিন পার্বত্য চট্টগ্রাম শান্ত ছিল।কিন্তু সম্প্রতি আবার সেই পুরানো সমস্যা নতুন করে দেখা দিয়েছে।ব্যাক্তিগত সমস্যাকে দলীয় পর্যায়ে নিয়ে যেতে আমাদের জুড়ি নেই,আর এবার তো সেটা সামপ্রদায়িক দাঙ্গায় গিয়ে ঠেকেছে।
রাঙামাটি সরকারি কলেজে ২ জন ছাত্রের কথা কাটাকাটি প্রথমে দলীয় পর্যায়ে চলে যায় যেহেতু তারা ক্ষমতাসীন আওয়ামীলীগের ছাত্রসংগঠন ছাত্রলীগের কর্মী।পরবর্তীতে তা সাম্প্রদায়িকভাবে চলে যায় কারন ২ ছাত্রের মাঝে একজন চাকমা আর একজন ছিল বাঙ্গালি। কি সেলুকাস! আর সেই দাঙ্গায় শতাধিক আহত,একজন নিহত আর অন্যান্য ক্ষয়ক্ষতি তো আছেই।
কি দরকার এই সাম্প্রদায়িকতার যেটা আমাকে ক্ষতি ছাড়া আর কিছু দেয়না,কি দরকার এই সাম্প্রদায়িকতার যা আমাকে অসংখ্য নারী-পুরুষ --শিশুর আর্তনাদ ছাড়া আর কিছু উপহার দেয়না! দরকার নেই এমন সাম্প্রদায়িকতার যা মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করে,বন্ধুর সাথে বন্ধুর দূরত্ব সৃষ্টি করে!
এইরকম বাংলাদেশ আমরাতো চাইনি!
সাম্প্রদায়িকতা নিপাত যাক!
পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরে আসুক!
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




