ঘটনাটি চবি ক্যাম্পাসের।বিকেলের পর টিউশন করার উদ্দেশে আমি সাউথ ক্যাম্পাসের টিচার্স কোয়ার্টারের দিকে যাচ্ছিলাম লেডিস হলের রোড দিয়ে। পথে লেডিস হলের ঝুপড়ি ( টং দোকান ) থেকে একজন বন্ধু ডাক দিল। বলল নাস্তা কর। তো বসলাম তার সাথে।পাশে কয়েকটা বড়ভাই ও ছিল। নাস্তা করার পর তাদের সঙ্গে কিছুক্ষন গান গাইলাম,এরিমধ্যে ছাত্রলীগের কিছু ছেলে এসে আমাদের সামনের টেবিলে বসল।কিছুক্ষণ পর তাদের টেবিল থেকে কথা কাটাকাটির আওয়াজ পেলাম।ব্যাপার কি?তেমন কিছুনা,২ টা ছেলে নাকি গর্ব করে বলছে এই এলাকা তাদের,আর যেগুলো আছে সবাই বহিরাগত।আর যায় কোথায়!লেগে গেল তাদের মধ্যে!
হঠাৎ দেখি ২-৩ জন ঝুপড়ির রান্নাঘরের দিকে গেল এবং একটু পর ৩ টা লম্বা দা নিয়ে গালি দিতে দিতে সামনে আসল।এসে ওই ছেলেগুলার দিকে তেড়ে গেল।এইসময় তারা বারবার চেষ্টা করছিল ছেলেগুলাকে কোপ দিতে কিন্তু মাঝখানে কয়েকজন বড়ভাই দাড়িয়ে যাওয়াতে সুবিধা করতে পারছিল না। একজন তো কোপ দিতে গিয়ে টেবিলে মেরে বসল। আমরা ভয়ে ভয়ে আস্তে আস্তে ওখান থেকে সরে আসতে লাগলাম,কোনসময় না আবার ক্রসফায়ারে পড়ি!
পেছন ফিরে ওইদিকে তাকাতে তাকাতে চলে আসার সময় দেখলাম একজন কিল-ঘুসি মারছে আর অন্যরাও নিজেদেরকে এই মহান কর্মে নিয়োজিত করার প্রয়াস চালাচ্ছে!
তারপর কি হল আমি আর জানিনা,সেই ছেলে গুলো কি নিরাপদে ফিরে যেতে পেরেছে নাকি আহত হয়েছে জানা নেই,আমি আমার কাজে চলে গেছিলাম।
এই হল ছাত্রলীগের কিছু গুণধর কর্মীর কর্মকাণ্ডের নমুনা,যারা সামান্য ব্যাপারে অন্যের গায়ে দায়ের কোপ বসাতে দ্বিধা করেনা।
লিখাটা পড়ে আবার ভেবে বসবেন না আমি ছাত্রলীগের বিরোধী বা শিবিরের কেউ!
আমি সাধারন এক ছাত্র ।আগে বগি পলিটিক্স করতাম কিন্তু এই কোপাকোপি দেখে নিজেকে সরিয়ে নিয়েছি।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




