somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপছন্দনীয় কথা বাহে... মাফ করিয়ে.

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের সংস্কৃতি পাল্টানো দরকার। টেলিভিশন চ্যানেলগুলি এখন লেবু কচলাইতেছে। তিতা না বানাইয়া থামবো না। গত ১০ বছরে ফিরোজা বেগমরে নিয়া এক থেকে দেড়খান অনুষ্ঠান হইছে সাকুল্যে। ‌'কিংবদন্তি'রে কেউ চাইয়াও দ্যাহে নাই। অহন কচলাইতে কচলাইতে মুখ দিয়া রক্ত ওঠন বাকি।
ব্লগেও একই ধারার বয়ান। হওয়াটাই স্বাভাবিক। কারণ এইটাই আমরা শিখছি। আমাগো মুরুব্বিরা রোজ শেখাইতেছেন। সুতরাং আমরাও অমোচনীয় শূণ্যতার শোকে ভাইসা ভাইসা ডুইবা যাইতেছি। সপ্তাহ দেড়েক পরে ফিরোজা প্রেম ঘাতকের ছুরিকাঘাতে নিহত হবে। আমরা আবার হিন্দি সঙ্গীত শুনিয়া কর্ন ভারি করিব।
কিছু মানুষ ফিরোজা শুনিতেই থাকিবেন। কিন্তু তা আকষ্মিক বজ্রাঘাতের কারণে নয়। কারণ উহারা নজরুল সঙ্গীতের প্রতি পূর্ব হইতেই আসক্ত। ফিরোজা জীবিত না সমাহিত তাতে উহাদের নজরুল-ফিরোজা চর্চায় অল্পই ঢেউ তুলিবে। আমি ইহাদের কথা বলিতেছি না।
বাকিদের কথা কহিতেছি। ফিরোজা বেগম শুনছেন। দুই চারদিন আরও শুনবেন। তারপর সত্যিই আর মনে থাকবে না। তারা দয়া করে তথ্যমন্ত্রী হইয়া যাইয়েন না।
অপছন্দীয় বক্তব্য দুই...
জাতীয় কোন ব্যক্তিত্বের ইন্তেকাল হইলেই আমরা ডিকশনারি খুলিয়া অতিব ব্যবহারে জীর্ণ প্রবাদসমূহ লইয়া ব্যস্ত হই। অপূরণীয় ক্ষতি। নক্ষত্র হারাইলাম। তারকা খসিয়া পড়িল। ইত্যাদি ইত্যাদি।
(মাঝখানে ফুটনোট: ঠিক আজকেই এই শব্দাবলী মরহুমের আত্মীয় পরিজনকে কষ্ট দিতে পারে। কিন্তু আমি মরহুমদের সম্মানেই লিখছি। তাদের ছোট করিতে নয়। মওসুমি স্তাবকদের চেনা ও দূরে থাকা মঙ্গলজন্ক। সবসময়।)
যত বড় জ্ঞানিগুনি পণ্ডিত প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী সম্পাদক শিল্পী বিজ্ঞানী গবেষক তথ্যমন্ত্রীই হোন না কেন- আপনার জীবনের সময় নির্দিস্ট। মৃত‌্যুর ক্ষণও অপরিবর্তনীয়। আপনার আগমনে ইসামতি গ্রামের রসুল মিয়ার যেমন ঘুমে সমস্যা হয় নাই, তেমনি আপনার প্রস্থানেও কারো রাজপথ প্রশস্ত হইবে না। আমরা স্তুতির আতিশয্যে এই সত্যটাকে দলিত মথিত করিবার চেষ্টা করি বটে। কিন্তু তারপরও আমাদের চাচা-শ্বশুর মাওই প্রমুখ আত্মীয়রা যথাসময়েই ইন্তেকাল করিয়া থাকেন।
অতএব, জনাবের নিকট বিনীত নিবেদন এই যে, জীবিত থাকিতে মরহুমা ফিরোজা বেগমকে যেটুকু সম্মানের সঙ্গে দেখেছেন, জেনেছেন, গান শুনে আপ্লুত হয়েছেন, আপনার শোকের প্রকাশ তার সমান্তরালে সীমিত রাখাটাই সুন্দর।
টেলিভিশন পত্রিকা অলাদের জন্য আমার বক্তব্য প্রযোজ্য নয়। লেবুটা অতএব আপাতাত তাদেরই কচলাতে দিন।
পুণশ্চ : যত পারেন প্রার্থনা করিতে পারেন। জায়েজ আছে। স্তাবক হিসেবে গণ্য হইবে না।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×