না, আমি কোন বিতর্কিত পোষ্ট লিখতে বসিনি। পুরুষ ধর্ষকদের প্রতি আমার সহমর্মিতা আছে এমন ভাবারও কোন কারন নেই। নারী জাতির প্রতি আমার যে কোন ক্ষোভ আছে তাও নয়। এই জাতিটি কে আমি যথেষ্ট সন্মান করি। আমি শুধু পোষ্ট টা লিখছি এই কারনে যে, এই পৃথিবীতে এমন ঘটনাও ঘটে যেখানে পুরুষ কিংবা নারী ধর্ষিত হয় নারী দ্বারা। তবে কিছু বিষয়ে বিতর্কের অবকাশ থাকবেই। যেমন, পুরুষ নারী কর্তৃক ধর্ষিত হতে পারে কি? সেটা কি ধর্ষন হবে নাকি মিউচুয়াল সেক্স হবে? অপ্রাপ্ত বয়স্ক বালকের সাথে যৌন সম্পর্ক স্থাপনকারিনীকে কি ধর্ষক বলা যেতে পারে? এক জন নারী আরেকজন নারীর সাথে যৌন সম্পর্ক স্থাপন করলে(সম্মতি রেখে বা সম্মতি ব্যতিরেকে) অপরাধীকে ধর্ষকের তকমা দেওয়া যাবে কি? যাইহোক, এত প্যাচাচ্ছি না। পাঠকদের বিরক্তির উদ্রেক না করে মূল লেখায় চলে যাই।
১।Karla Homolka:
কানাডার নামকরা অপরাধী। যার নামে ধর্ষন, অত্যচার ও খুনের অভিযোগ রয়েছে। কম বয়েসি মেয়েরা ছিল তার টার্গেট। স্বামীর সাথে যুক্ত হয়ে অপরাধ গুলো করতো সে। আদালত তাকে ১২ বছরের কারাবাসন দেন। ভিকটিমদের মধ্যে তার নিজের ছোট বোনও ছিল। হোমোলকার স্বামী Bernardo তার কাছে আবদার করে, সে যদি সত্যি তার স্বামীকে ভালোবাসে তাহলে যেন নিজের ছোট বোনকে উপহার হিসেবে পাঠিয়ে দেয়। হোমলকা নিজের ছোট বোনকে ট্রাঙ্কুলাইজার দিয়ে অচেতন করে। স্বামীর সাথে একত্রিত হয়ে বোনকে ধর্ষনের পর হত্যা করে।
২।জিম্বাবুয়ের নারী ধর্ষকেরা:
জিম্বাবুয়ের হারারেতে তিনজন নারী ১৭জন পুরুষকে ধর্ষনের দায়ে দোষী সাব্যস্ত হয়। তারা অস্ত্রের মুখে পুরুষদের অচেতন করে ধর্ষন করতো। মেয়েগুলি নিয়মিত ড্রাগস গ্রহন করতো। অদ্ভুত ব্যাপার হচ্ছে তারা ধর্ষনের পর পুরুষদের বীর্যসহ কনডম রেখে দিত। ২০১১ তে তারা Lower Gweru এর নিকট ধৃত হয়। এসময় তাদের গাড়ি চালাচ্ছিলো ওদেরই একজনের বয়ফ্রেন্ড। (কি আজিব দুনিয়া!!!)
৩।Rosemary West:
Rosemary West জন্মগ্রহন করে ১৯৫৩ সালে ইংল্যান্ডে। সে ছিল একটা হিংস্র সিরিয়াল কিলার। ১৯৭২ সালে সে Fred West এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তারা স্বামী-স্ত্রী মিলে কম বয়সী মেয়েদের ধরে এনে যৌন নিপীড়ন চালাতো। শেষে খুন করে লাশের অঙ্গচ্ছেদ করতো। ১৯৯৪ সালের ১৩ই ডিসেম্বর ১২টা খুনের দায়ে তাদের দোষী সাব্যস্ত করা হয়। শুনানী চলাকালে স্বামী Fred নিজ সেলে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে। অতঃপর ১৯৯৫ সালের ২২শে নভেম্বর আদালত কোন শর্ত ব্যতিরেকেই ১০জন মানুষ হত্যার দায়ে রোজমেরীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।
এবার কিছু শিক্ষিকার ঘটনা বলি। সমালোচনার সুযোগ দিতে চাইনা। তাই বলছি, শিক্ষকতা পেশার প্রতি আমার কোন রাগ বা ক্ষোভ নেই। নারী ধর্ষকদের তালিকায় শিক্ষিকাদের নামের তালিকা বেশ দীর্ঘ।
৪।Emily Elizabeth Housley:
টেক্সাস এর North Side High school এর ম্যাথের শিক্ষিকা। ১৬ বৎসরের নাবালকের সাথে যৌন কর্মে লিপ্ত হন। কখনো ক্লাশরুমে, কখনো গাড়ীতে, কখনোবা নিজের বাসায়(স্বামী ও সন্তানদের অবর্তমানে) এসব অপকর্ম চলতো।
৫।Kristy Sanchez Trujilla:
সেভেন্থ গ্রেডের সোস্যাল সায়েন্সের শিক্ষিকা। চাকুরি করতো Jimmy Carter Middle স্কুলে। গ্রেফতার করা হয় ২৪শে অক্টোবর ২০০৯ এ। তার অপরাধ- ১৩ বছরের নাবালকের সাথে রতিকর্ম(!!) সম্পাদন। শিক্ষিকার মতে, ছাত্র নাকি বিশাল লায়েক!!, সে নাকি ১৩ বছরের বালকের শরীরে একজন ২৫ বছরের তাগড়া জোয়ান!!।
৬।Autumn leathers:
Alleghany country'র Mountain Ridge High school এর শিক্ষিকা। ১৬ বছরের ছাত্রের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত থাকার অপরাধে ২০০৮এর ২০শে আগষ্ট তাকে গ্রেফতার করা হয়।
৭।Elizabeth Stow:
ইনি California’র Tulare Western High স্কুলের শিক্ষিকা। ৩জন ছাত্রের সাথে যৌনকর্ম করার দায়ে অভিযুক্ত।আদালত ২০০৫ এর নভেম্বরে তাকে নয় বছরের সাজা প্রদান করে। ৫ বছর প্রবেশনের পর তাকে ১ বছরের সাজা প্রদান করা হয়।
৮।Janelle Batkins:
Roseville High school এর ফ্রেন্চ টিচার। সে ২০০৭ এর সেপ্টেম্বরে গ্রেফতার হয়। অপরাধ, ১৭ বছরের বালকের সাথে কামসূত্র(!)।
৯।Carrie McCandless:
সোস্যাল স্টাডিজের টিচার। ২০০৬ সালে ১৭ বছরের বালকের সাথে ক্যাম্পিং এ গিয়ে রতিকর্ম করার দায়ে অভিযুক্ত হয়।
১০।Pamela Rogers Turner:
Elementary school এর physical education শিক্ষিকা। ২০০৫ এর ফেব্রুয়ারীতে তাকে গ্রেফতার করা হয়। তার অপরাধ, ১৩ বছরের বালকের সাথে তিন মাস যাবৎ দৈহিক সম্পর্ক চালানো।
শিক্ষিকাদের লিষ্ট আর দিচ্ছি না। অলরেডি হাতে ৫০ টা মতো হাতে আছে। এত গুলো নিয়ে লিখতে গেলে আরো কয়েক পর্ব লিখতে হবে। সন্মানিত পাঠকগন বিরক্ত হতে পারেন। এমনিতেই পাঠকদের যথেষ্টই বিরক্ত করেছি, আজ আর নয়।
পরিশেষে একটা "১৮+" জোকস দেবার লোভ সামলাতে পারছি না। ভদ্র মহোদয়গনের কাছে ক্ষমা প্রার্থনাপূর্বক.............
ছাত্র(অবশ্যই পিচ্চি): ম্যাডাম, আমার জুতোর ফিতা বেঁধে দিন।
ম্যাডাম(অবশ্যই সেক্সি): বেয়াদপ! তোর সাহস তো কম না! তুই আবার আমার বক্ষ(!) দেখতে চাস!!
ছাত্র: না ম্যাডাম, এবার আপনার নিতম্বটা(!) ক্লাশের সবাইকে দেখাতে চাই।
তথ্যসূত্র: ইন্টারনেট

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




