somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লেটেস্ট মিথ্যাচার - সাঈদীর মুক্তির দাবিতে কাবার ইমামরা নাকি মানববন্ধন করেছে

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




জামাতিরা কিভাবে অবলীলায় মিথ্যাচার করতে পারে দেখুন। কাবা ঘরের ইমামরা নাকি সাঈদীর মুক্তির দাবিতে মানববন্ধন করেছে। আজকে জামাতিদের মুখপাত্র দৈনিক সংগ্রামও এটা নিয়ে নিউজ করেছে । অবশ্য সংগ্রামে কোন ছবি দেয় নি। ছবি দিয়েছে ফেসবুকের পেজগুলো।

সংগ্রামের খবর -
------------------------------------------------
মধ্যপ্রাচ্য প্রতিনিধি : ট্রাইব্যুনালে বিচারের নামে বাংলাদেশের আলেমদের ওপর যে নির্যাতন চলছে, তার প্রতিবাদে গতকাল বাদ জুমা কা'বার খতিব বিখ্যাত ক্বারী শাইখ আব্দুর রহমান আল সুদাইসীর নেতৃত্বে মানববন্ধন করেছে ইমাম পরিষদ।

মানব বন্ধনে শাইখ সুদাইসী বলেন, আমি ব্যক্তিগতভাবে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর সাথে পরিচিত। সারা দুনিয়ার যত সম্মানিত মানুষ কা'বা শরীফের ভিতরে প্রবেশের সৌভাগ্য লাভ করেছে তিনি তার মধ্যে অন্যতম। তাছাড়া মাওলানা নিজামীসহ যে সমস্ত আলেমদের কারাগারে নিয়ে দীর্ঘদিন যাবত নির্যাতন করা হচ্ছে আমরা তার তীব্র নিন্দা জানাই। তিনি বলেন, বাংলাদেশের মানুষ জানে এই আলেমদের দোষ একটাই, আর তা হল কুরআনের খেদমত করা। আর যারা ইসলাম ও কুরআনের খেদমত করে তাদের উপর জুলুম নির্যাতন নতুন কিছু না। মানবতা বিরোধী অপরাধের ধোয়া তুলে আলেমদের প্রতিহত করা কোনো সচেতন মানুষ তা মেনে নেবে না। যে আদালতে স্বচ্ছতা নেই সেখানে কোনো আলেমতো দূরে থাক সাধারণ মানুষেরও বিচার হতে পারে না। তিনি আরো বলেন, আল্লামা সাঈদীর শুধু বাংলাদেশের মানুষের প্রিয় ব্যক্তিত্ব নয়, তিনি সারা দুনিয়ার মানুষের প্রিয় মানুষ। যার নমুনা আমি লন্ডনের জাতীয় মসজিদে আয়োজিত আনুষ্ঠানে দেখেছি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কুবা মসজিদের খতিব শাইখ আহমদ ইবনে আলী আল হুজায়ফীসহ বিভিন্ন মসজিদের খতিব ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।


ফেসবুকের একভাইয়ের কমেন্ট হুবহু তুলে দিচ্ছি -

এই ছবিটা সম্পূর্ণ ভুয়া ছবি ! এটা কোনো মানববন্ধনের ছবি নয় ! এই ছবিটা হল এই বছর হজের সময়ে ক্বাবা শরিফে যেই নতুন গিলাফ পরানো হয়েছে সেই গিলাফ হস্তান্তরের ছবি ! আমার কথা বিশ্বাস না হলে নিচের লিঙ্কগুলোতে গিয়ে সত্যতা যাচাই করেন !



Click This Link
Click This Link
http://massdar.net/site/shownews.php?&nid=5429
Click This Link


যারা আরবি জানেন, তারা তো লিঙ্কে গিয়ে এমনিতেই পড়ে বুঝবেন, আর যারা আরবি জানেন না, তারা পেজটা ইংলিশে বা বাংলায় ট্রান্সলেট করে নিয়েন।

যাই হোক ! সাইদির বিচার সঠিক হচ্ছে কি না হচ্ছে, সেটা অন্য বিষয় ! কিন্তু এখানে ডঃ সুদাইসকে জড়ানো ও অন্যান্য সম্মানিত ইমামকে জড়ানো ঠিক হয়নি ! আর খবরটাও ভুয়া খবর ! কারণ এত বড় একটা সংবাদ , আর কারো কাছে সেই মানববন্ধনের একটা ছবি পর্যন্ত নেই !

সংগ্রাম, আর আমার দেশ ছাড়া আর আর কোনও আরব নিউজের ওয়েবসাইটে এগুলো আসল না কেন ? শুধু খবর প্রকাশ করলে এটার সত্যতা হবে না বলে এই ভুয়া সংবাদের সত্যতা দেওয়ার জন্য ঐ ধরণের একটা ছবি দিয়ে মানুষকে বিভ্রান্ত করার মানে কী বুঝায় ??? এমন একটা ছবি দেওয়া হল যাতে মানুষ মনে করে যে এটা মানব বন্ধনের ছবি ! আরে ভাই ! এখন কি সেই যুগ আছে ? মানুষকে ধোঁকা দেওয়া এত সহজ না ! গুগল ইমেজে ছবি আপলোড দিলে সেটা আসলে কীসের ছবি তা আপনি জানতে পারবেন !!!
হে হে !

জামায়াতিরা ইসলাম, ধর্ম , কোরআন এগুলোকে ব্যবহার করে কিভাবে ফায়দা হাসিল করছে দেখুন।
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×