
|| ১ ||
সবুজে ঘেরা প্রকৃতিতে যেদিন
ঝড়লো লাল রক্ত,
দেশের প্রতি ভালোবাসার ভীত
হলো যেন আরো শক্ত।
তাইতো আজো আগলে রাখি
সবুজের মাঝে লাল,
মাতৃভূমির প্রতি এ ভালোবাসা
অটুট থাকবে চিরকাল।
|| ২ ||
বিজয় মানে এক টুকরো আকাশ,
বিজয় মানে পবিত্র নির্মল বাতাস।
বিজয় মানে সবুজের বুকে লাল,
বিজয় মানে শক্ত হাতে সামলে রাখা হাল।
বিজয় মানে পোয়াতি মায়ের স্বস্তির নিঃশ্বাস,
বিজয় মানে এ দেশ আমার এই বিশ্বাস।
বিজয় যেন চৈত্রের খরতাপে একটু ছায়া,
বিজয় যেন প্রিয়ার কালো চোখের মায়া।
বিজয় যেন ক্যানভাসে আঁকা এক ছবি,
বিজয় যেন মেঘলা দিনে চোখ ঝলসানো রবি।
বিজয় মানে বরষা দিনের গান,
বিজয় যেন নতুন জীবনের আওভান।
বিজয় যেন পৌষের পিঠের স্বাদ,
বিজয় যেন অমাবস্যার রাতে পূর্ণিমা চাঁদ।
বিজয় যেন ফসলের মাঠে শষ্যের হাসি,
বিজয় এক মহাকাব্য,যাকে ভালবাসি।
বিনিয়ামীন পিয়াস
১৬ই ডিসেম্বর,২০১৭
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




