আমি ব্লগে আছি ২ বছরের মত।কিন্তু এই ২ বছরে আমি অতটা নিয়মিত ছিলাম না।মাঝে মাঝে ব্লগে আসতাম,কবিতা পোষ্ট করতাম,কয়েকটা পোষ্ট পড়তাম তারপর চলে যেতাম।২০১৮ তে আমার লক্ষ্য হচ্ছে ব্লগে নিয়মিত হওয়া এবং সবার সাথে পরিচিত হওয়া।এই পোষ্টটি দেয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে ব্লগে যারা নিয়মিত আছে তাদের সাথে পরিচিত হওয়া।
আমি বিনিয়ামীন পিয়াস।এখনো পড়াশোনা করছি।ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান নিয়ে পড়ছি।কবিতা আমি ছোটবেলা থেকেই অনেক পছন্দ করি।কবিতা লেখাটা আমার একপ্রকার নেশাই বলা যায়,তাই লেখার মান ভাল নাকি খারাপ বিবেচনা না করে সময় পেলেই কবিতা লেখি।সারাদিনের ব্যস্ততার মাঝে একটু অবসর পেলেই গল্প,উপন্যাসের বই নিয়ে বসে পড়ি।নতুন নতুন বন্ধু বানাতে আমার খুব বেশি সময় লাগে না,এটা আমার একটা ভাল গুণ বলেই মনে করি।(নিজের ঢোল নিজে পেটাচ্ছি,আর কি!!)
এই হচ্ছে আমার সংক্ষিপ্ত বায়োগ্রাফি।যদি আপনার হাতে সময় থাকে তাহলে আশা করি আমার সাথে পরিচিত হতে বিরক্ত বোধ করবেন না।
অগ্রিম ধন্যবাদ সবাইকে।
হ্যাপি ব্লগিং

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


