আশেপাশের পরিবেশ পরিস্থিতি (এবং নিজস্ব অভিজ্ঞতার আলোকে )পর্যবেক্ষন করে প্রেমের অনেক গুলো নেগাটিভ সাইড সম্পর্কে ভালো ধারনা লাভ করেছি। সেগুলোই ব্লগ এ শেয়ার করতে আসলাম। এগুলো নিয়ে দ্বিমত থাক্তেই পারে। কারন এগুলো একান্তই নিজস্ব চিন্তা চেতনা।
প্রেম আসলে একটা মায়া। যেসব আপু ভাইয়েরা প্রেম করেন তাদের কে সারাদিন ধরে ব্রেইনওয়াশ দিলেও তারা সেই পথ থেকে সরবে না। তাদের কাছে এটা একটা স্বর্গীয় বস্তুর মতো। কিন্তু সবাই যদি একটু গভীর ভাবে নিরপেক্ষ ভাবে চিন্তা করে তাহলে সহজেই ধরতে পারবে এগুলো অতিরিক্ত পাগলামি ছাড়া আর কিছু না।
প্রেম কখনো কখনো পিতা মাতার প্রতি শ্রদ্ধা কমিয়ে দেয়। আমার এরকম এক friend আছে যে তার বয়ফ্রেন্ড কে তার বাবা মার চেয়ে বেশি ভালবাসে।কথাটা সে নিজেই আমাকে বলেছে।
কোন কোনো ক্ষেত্রে অন্যান্য বন্ধু দের সাথে বন্ধুত্বে ফাটল ধরে প্রেম এর কারনে। এরকম হয় যে একজন এর প্রতি বেশি কেয়ার নিলে অন্যান্য বন্ধুরা এটা ঠিক মেনে নিতে পারে না। এটা মনের সঙ্কির্নতা নয়, মানুষের স্বভাব্জাত বৈশিষ্ট্য। আবার অনেক partner রা একে অপরের ফ্রেন্ড কে হবে এটা নির্ধারনে প্রত্যক্ষ বা পরোক্ষ ভুমিকা পালন করে।
প্রেম মানুষের কোন কিছুর প্রতি আগ্রহ বা enthusiasm কমিয়ে দেয়। সমস্ত চিন্তা চেতনা নিজ নিজ partner কে নিয়ে কেন্দ্রীভূত হয়। এছাড়া প্রেম মনোযোগ কমিয়ে দেয়, চিন্তা শক্তি হ্রাস করে।
কিছু ক্ষেত্রে প্রেম অন্যান্য দের প্রতি আস্থা কমায়।
অনেক কিছু লেখা হল না। আমার আবার ধইর্য কম। বেশি লিখতে পারি না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



