somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুটি মেয়ে ও একটি গল্প বা সত্য ঘটনা

০১ লা অক্টোবর, ২০১১ রাত ৯:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তানহার বাবা ধনী মানুষ। কাস্টমস এ চাকরী করেন। তার পর্যায়ে একজন মানুষের যতটুকু ধনী হবার কথা তার চেয়ে তিনি একটু বেশিই টাকাপয়সা-ওয়ালা। তার সব সম্পত্তিই যে সৎ পথে পাওয়া তা নয়। এবং তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতিবাজ হিসেবে তার নাম পেপার পত্রিকায়ও বেশ পাওয়া যেত। তবে তিনি এ নিয়ে খুব একটা চিন্তিত নন।
তানহা, বাবার আদুরে মেয়ে। বাবা যেমন মেয়ে কে ভালবাসেন মেয়েও তেমনি বাবা কে ভালবাসে। তানহার ভবিষ্যতের জন্য তানহার বাবা অনেক কিছু করেছেন। ওকে ঢাকার স্বনামধন্য স্কুল-কলেজে পড়িয়েছেন। মেয়ের মেডডিকেল কলেজে পরীক্ষার আগেই যেন ভর্তি নিশ্চিত থাকে এমন ব্যবস্থা করেছেন।
আমাদের দেশে অনেক ছেলে মেয়ে সারা খুব কষ্ট করে পড়ালেখা করে প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার জন্য। বেশিরভাগেরই ইচ্ছা থাকে পাব্লিক কোনও ভারসিটি বা মেডিকেল কলেজে পড়ার। অরিন, তাদেরই একজন। সৌভাগ্যক্রমে অরিন, তানহা একি কলেজে ,একি ক্লাসে পড়ালেখা করেছে। ভর্তি পরীক্ষা যখন খুব নিকটবর্তী তখন অরিন যানতে পারলো, তানহার সেই বিশেষ ব্যবস্থায় মেডিকেল কলেজে ভর্তি নিশ্চিতকরণ এর কথা। অরিন এর এ ব্যপারটা খারাপ লাগা স্বাভাবিক। বর্তমান যুগের ছেলে-মেয়ে; কিছু হলেই সেটা ফেসবুকে প্রকাশ হউয়া চাই। তো অরিন পরিণতির ধার না ধেরে, একটা স্ট্যাটাস এ তার মনের ক্ষোভ প্রকাশ করলো। সবাই পড়লো, লাইক দিল। কিন্তু সমস্যা হলও অন্যজায়গায়। পরীক্ষার পরদিন অরিন তার কথা ফিরিয়ে নিল। সে বলল , তানহা খুব ভালো মেয়ে, সে না জেনেই তানহার নামে বাজে কথা বলেছে, হ্যানত্যান- হাবিজাবি, এইজন্য সে দুঃখিত। খুব ভালো।
কিন্তু আসল ঘটনা সবার অগোচরে রয়ে গেলো। স্ট্যাটাস টা দেয়ার পরদিন তানহার মা অরিন দের বাড়িতে আসে। তাকে বাজে কথা বলে। হুমকি পর্যন্ত দেয়। এমনকি বলে, তানহার আপন কোনও আত্মীয় বাংলাদেশের নামকরা কোনও পত্রিকার সাংবাদিক, সে চাইলেই অরিন এর নামে কোনও স্ক্যান্ডাল ছরিয়ে দিতে পারে। নানান হুমকি ধামকি পর সে চলে যায়, তবে অরিন কে ক্ষমা চেয়ে ফেসবুকে আবার স্ট্যাটাস দিতে বলে। অরিন নিস্তব্ধঃ। সে ভয় পেয়ে যায়। এবং তার কথা অনুযায়ী কাজ করে।
আর কিছু বলতে হবে কী?
(চরিত্র ও নাম কাল্পনিক, ঘটনা বাস্তব কিনা বলবনা, বললে আমিও গল্পের অরিন এর মত বিপদে পড়তে পারি‼‼)
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×