somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিল্পীর তুলি

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাতে একটা তুলি নিলেন। আজকে ল্যান্ডস্কেপ আঁকবেন। তাঁর আকা ছবিতে এক একটি বৈশিষ্ট থাকে। যেমন ল্যান্ডস্কেপের বৈশিষ্ট হচ্ছে যে দিনটি যেরকম, হুবহু তেমনই হয়ে উঠবে ছবিটি। আঁকতে আঁকতে যদি মেঘ ঘনিয়ে আসে, তাহলে তা নেমে আসে প্রশান্তর ক্যানভাসেও।
সামনে আজ ক্যানভাসের বদলে একটি কাগজ, জলে ভিজিয়ে পেষ্ট করা রয়েছে বোর্ডের ওপর। অয়েলে তো যে কেউ কাজ করতেই পারে, জলরঙেই তো শিল্পীর আসল কৃতিত্ত্ব। কাগজটি শুকিয়ে গেছে ইতিমধ্যে। এখন জলরঙ খুব ভাল ধরবে, না হলে মাঝে মাঝে কলিফ্লাওয়ার এফেক্ট দেখা যায়। স্টুডিওর একটা বড় অংশ কাচের। নতুন ধরনের এবং বেশ আধুনিক। শিল্পী রঙ করা শুরু করলেন। কাগজের কোন থেকে নয়, তবে আকাশের মাঝামাঝি তুলি স্পর্শ করল তুলিটি। হালকা মেঘ আছে আকাশে।
স্টুডিওয় বসে আঁকা বেশির ভাগ ছবিই শহুরে। আজকেও তার ব্যতিক্রম হল না। তুলির আঁচড়ে রঙ নামতে থাকল একটু একটু করে। একজন পথচারী ঘরবাড়ির ফাঁক দিয়ে আকাশ দেখার চেষ্টা করছেন। আজকে কি মেঘ আরো ঘনিয়ে আসবে? তুলি সবে একটু ক্রোম ইয়েলো আর ব্রান্ট আম্বার মিশ্রন মুখের এককোনে চড়িয়ে জলের রেখা টেনে আনছিল। এমন সময় শিল্পী খেয়াল করলেন আকাশে একটু একটু করে মেঘ কেটে যেতে শুরু করেছে।
একফালি সূর্যের রশ্মি সোজা নেমে এল ঘরের মেঝেয়। লুটিয়ে পড়ল পায়ের কাছে। এই রোদের ঝলক তো ঐ পথচারীর মুখেও পড়া উচিত। কি করবেন এখন? কিছুক্ষন ভাবার পর ছবির দিকে তাকিয়ে দেখলেন যে গাঢ় রঙ পথচারীর মুখে ধরেনি। আশ্চর্য, এমন তো হওয়ার কথা নয়। অনেকক্ষন পর বুঝতে পারলেন কোনভাবে নিজের অজান্তেই কাগজের ওপরে মাস্কিং লিকুইডটা দুফোঁটা পড়ে গেছে। তাই আর রঙ ধরছে না ঐ অংশে। অদ্ভুতভাবে মুখের ওপর ঝলমলাচ্ছে রোদ।
খুবই খুশি হলেন শিল্পী। তিনি নিজেও কখনই খেয়াল করেন না যে অনিচ্ছাকৃত ভুলগুলি তাঁর শিল্পীমন জেনে বুঝেই করে। কাচের দেওয়ালের বাইরে যে আকাশ তিনি দেখেন সেটা যে তাঁর কল্পনার আকাশ তা তিনি অনেক সময়েই ভুলে যান।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×