somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দোস্ত তোমায় মনে পড়ে.......

২১ শে অক্টোবর, ২০১১ রাত ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দোস্ত'র কথা খুব মনে পড়তেছে। দোস্ত ছিলো আমাদের ব্যাচের সবার দোস্ত। সবাই তাকে দোস্ত বলেই ডাকতাম।

দোস্ত নামের শুরুটা মজার। ব্যাচেলরের ক্লাশ শুরুর পরে দেখা গেল একটা ছেলে সবাইকে দোস্ত বলে ডাকা শুরু করেছে। যেখানে ব্যাচের অধিকাংশই কেউ কাউকে চিনি না; সেখানে চেনা-অচেনা সবাইকে এক কাতারে নিয়ে এসে দোস্ত বলে ডাকাটা বিশাল মহত্বের পরিচয়। ফলাফল হিসেবে ব্যাচের সবাই তাকে দোস্ত বলেই ডাকা শুরু করলাম। হলে সিট পাওয়ার পরে দেখলাম দোস্ত আমার অন্য তিন রুমমেটের একজন হয়ে গেছে।

দোস্তের বিশেষ কিছু ব্যাপার ছিলো। প্রথমেই মাথার চুলের কথা বলি। দোস্তের মাথার চুল ছিল খুবই পাতলা আর পলকা। মাথায় একবার আলগোছে হাত বুলালেও ৪/৫টা চুল উঠে আসতো। সেই চুলের জন্যে দোস্তের ছিল অপরিসীম মায়া। আর তাই কেউ যদি ভুলেও তার মাথায় হাত রাখতো তাহলে কমপক্ষে ৭ দিনের জন্যে তার সাথে কথা বন্ধ হয়ে যেতো।

দোস্তের আরেকটা গুন ছিলো অসাধারন স্মরনশক্তি। দাড়ি কমা সেমিকোলন সহ সবকিছু মুখস্ত করে রাখতো। অনুশীলনীর অংক, প্রোগ্রামিং কোড সবই মুখস্ত করে রাখতো সে । তার পরীক্ষার দেওয়ার লজিক বেশ চমৎকার ছিলো। পরীক্ষায় যেগুলো হুবহু কমন পড়েছে যেগুলো লিখতো প্রথমে। যেগুলো বাকী থাকতো সেগোলোর প্রশ্নের সাথে মুখস্ত উত্তরগুলো মিলিয়ে যেখানে সবথেকে বেশী শব্দ কমন থাকতো সেটাই লিখে দিয়ে আসতো।

এহেন দোস্তকে শেষ সেমিস্টারে আমি অনেক কষ্ট দিয়েছিলাম। সেটা মনে পড়লে আমার এখনো কষ্ট লাগে :(। প্রথম সেমিস্টারে আমার থেকে দোস্ত অনেক নম্বর বেশী পেয়েছিলো। আমাদের তখন নম্বর সিস্টেমে পরীক্ষা হতো। পরের ৬টা সেমিস্টারে আস্তে আস্তে সেই ব্যবধান কমিয়ে দোস্তের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে থাকি। আর অস্টম সেমিস্টারের রেজাল্ট দেওয়ার পরে দেখা গেল দোস্তরে পিছনে ফেলাইয়া আমি লাকি সেভেনে নম্বরে চলে এসেছি।

আমি জানি দোস্ত আমারে এখনো ক্ষমা করতে পারে নাই। দোস্ত তুই ভালো থাকিস.... সব সময় ... সারাজীবন....
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

×