"নাতিনাস্তিকাস্তিকতা" শব্দটি অভিধানে বিদ্যমান কোনো শব্দ নয়। একদিন খেলার ছলে শব্দটা মাথায় আসতেই ভাবলাম একটা লেখা তৈরী করা যাক। লিখেছিলামও শেষ পর্যন্ত। কিন্তু ফানপোস্ট না হয়ে লেখাটা শেষমেষ সিরিয়াস হয়ে গেছে। না অতি নাস্তিকতা এবং না অতি আস্তিকতা---এই সমাস বিচ্ছেদ করলেই আসলে পুরো লেখার বিষয় বোঝা যায়। শিরোনাম ছিলো: "আসুন নাতিনাস্তিকাস্তিক হই।"লেখাটা যেন কাউকে আঘাত দিতে না পারে, আমি সেইজন্য কারো উদাহরণ পর্যন্ত টানি নি।
সেই লেখা মুছে দেয়া হয়েছে। আমি কোনো নোটিশও পাই নি।
অতি আস্তিকদের ভুল ব্যাখ্যার কারণে আমার এর আগে আর একটা লেখাও (একদিন আল্লাহ আমার শিকড়ে বসে ছায়া নেবেন) মুছে দেয়া হয়েছে। আমি সেটার ব্যাখ্যা দিয়ে পোস্ট দেবার পর সেই ব্যাখাসহ লেখাটা এখন বহাল তবিয়তে আছে Click This Link
আমার প্রশ্ন হলো লেখা মুছে দেবার কি কোনো নির্দিষ্ট নীতিমালা নেই???
কর্তৃপক্ষ কি অনুগ্রহ করে জবাব দেবেন?
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০০৯ রাত ১০:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



