১.
গেঁজিয়ে ওঠা ফেনাগুলো যেন দাঁত হয়ে কাপড়ে না বরং বেসিনে,
মুখ তাই এগিয়ে নিতে মেরুদণ্ড বাঁকা, আর
নত হতে হয়।
ভলো লাগে না।
কিন্তু একটা ফ্রেশ হাসি না দিলে পৃথিবী মাইন্ড করবে।
২.
নত হবই-না বলে পেস্ট-পানি অসম্পৃক্ত দ্রবন
শার্টে;
লম্বা ভেঁজা দাগ থেকে গত-দিন-নষ্টতার গন্ধ ভেসে আসে।
তাই দেখে ব্যাদান হলে সকলের দাঁত,
আনস্মার্ট বোধে প্রথমত হতবুদ্ধি হই।
কিন্তু শেষত আমি জানি,
ওদের মেরুদণ্ড হয়ে যে ঢুকেছে জিন পর্যন্ত
আমি-তে সে সর্বোচ্চ শার্ট;
আর,
শুধু ধুয়ে দিলেই
বরং আমিই
একটা প্রকৃত ফ্রেশ হাসি দিতে পারি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



