অন্য যখন আমাকে মোটে করছিলো না গন্য
তুমিই তখন আমার পাশে থেকে, ভেবে, ফু দিই
আর নিভিয়ে ফেলি ওর সমস্ত যন্ত্রণার
আগুণ
আলতো করেছো আঙুল আর ভেবেছো এ জ্বাল তো
অনেকক্ষণই চলেছে, দেখি, দাও কিছু পেরেক
গেঁথে রেখে একটু টেস্ট...রান্নাটা...গল্পে মেতে
কতদিন মানুষদের মাংসঝোল... কতদিন!
তাহলে যখন অন্য গন্য-অ্যাবল-না বলে
আমারে খাচ্ছিলোই না,
তুমি তখন না-ঘৃনিয়ে
খাচ্ছিলে আর মানুষ
ভাবছিলো, শালা কী হেভি
ফ্রেন্ডশিপ!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



