somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তসলিমার–এখন থেকে আর সত্য বোলো না তসলিমা— এবং আমার কিছু অনুভূতি

০৩ রা জুলাই, ২০০৯ দুপুর ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তসলিমার কিছু ভালো লেখা আছে।
সম্ভবত: অনেকেই সেটা পড়েনি।

কিন্তু অনেকেই তাকে যতটা উঁচু লেখক মনে করে, সেটা আমার কাছে বেশি মনে হয়েছে।" এখন থেকে আর সত্য বোলো না তসলিমা" লেখাটা অবশ্য বেশ লাগলো।


এখন থেকে আর সত্য বোলো না তসলিমা
(সৌজন্যে: তমসো দীপ, আমার ব্লগ)

সত্য বললে কিছু লোক আছে খুব রাগ করে,
এখন থেকে আর সত্য বোলো না তসলিমা।
গ্যালিলিওর যুগ নয় এই যুগ, কিন্তু
এই একবিংশ শতাব্দীতেও
সত্য বললে একঘরে করে রাখে সমাজ,
দেশছাড়া করে দেশ।
গৃহবন্দী করে রাষ্ট্র,
রাষ্ট্র শাস্তি দেয়,
সত্য বোলো না।

তার চেয়ে মিথ্যে বলো,
বলো যে পৃথিবীর চারদিকে সূর্য ঘোরে,
বলো যে সূর্যের যেমন নিজের আলো আছে, চাঁদেরও আছে,
বলো যে পাহাড়গুলো পৃথিবীর গায়ে পেরেকের মতো পুঁতে দেওয়া,
বলো যে পুরুষের পাঁজরের হাড় থেকে নারীকে বানানো,
বলো যে নারীর ঘাড়ের কী যেন একটা খুব বাকা।
বলো যে শেষ-বিচারের দিনে মানুষেরা সব কবর থেকে,
ছাই থেকে, নষ্ট হাড়গোড় থেকে টাটকা যুবক যুবতী হয়ে
আচমকা জেগে উঠবে, স্বর্গ বা নরকে অনন্তকালের জন্য জীবন কাটাতে যাবে।
তুমি মিথ্যে বলো তসলিমা।
বলো যে বিশ্ব ব্রহ্মাণ্ডের অগুণতি গ্রহ, উপগ্রহ, নক্ষত্ররাজি মিথ্যে,
মাধ্যাকর্ষণ শক্তি মিথ্যে, মানুষ চাঁদে গিয়েছিল, মিথ্যে।

মিথ্যে বললে তুমি নির্বাসন থেকে মুক্তি পাবে,
তুমি দেশ পাবে, প্রচুর বন্ধু পাবে,
হাত পায়ের শেকল খুলে দেওয়া হবে, তুমি আলো দেখবে, আকাশ দেখবে।
একা একা অন্ধকারে হাঁমুখো মৃত্যুর মুখে ছুড়ে দেবে না তোমাকে কেউ।
তুমি সত্য বলো না তসলিমা,
বাঁচো।

তসলিমা নাসরিন
২৫ জানুয়ারী ২০০৮

পাঠ প্রতিক্রিয়া:

সত্য বললে কিছু লোক আছে খুব রাগ করে,
এখন থেকে আর সত্য বোলো না তসলিমা।

এই উপলব্ধিটা তসলিমার ভুল উপলব্ধি। আমার মনে হয় মানুষ সত্য বললে রাগ করে না। তবে সত্য বলার সময় আঘাত করে বলার একটা টেন্ডেন্সি আছে আমাদের।সবসময় সেটা দরকারি না।

তার চেয়ে মিথ্যে বলো,
বলো যে পৃথিবীর চারদিকে সূর্য ঘোরে, (এটা নিয়ে কোরআনের নির্দিষ্ট আয়াতের ‍ব্যাখ্যা যে বা যারা দিচ্ছেন—-লজিকাল মনে হচ্ছে না। আর একটু ভালো করে ট্রাই করেন ভাইয়েরা।আমি অন্তত কন্ভিন্সড না।)
বলো যে সূর্যের যেমন নিজের আলো আছে, চাঁদেরও আছে, (ধর্ম এটা বলে শুনি নাই)
বলো যে পাহাড়গুলো পৃথিবীর গায়ে পেরেকের মতো পুঁতে দেওয়া, (সহি হাদিস)
বলো যে পুরুষের পাঁজরের হাড় থেকে নারীকে বানানো, (সহি রেফারেন্স পাই নি)
বলো যে নারীর ঘাড়ের কী যেন একটা খুব বাকা।(সহি রেফারেন্স পাই নি)
বলো যে শেষ-বিচারের দিনে মানুষেরা সব কবর থেকে, (কোরান এটা বলে, ঘটনা সত্য কি না প্রমান পাই নি :-B )
ছাই থেকে, নষ্ট হাড়গোড় থেকে টাটকা যুবক যুবতী হয়ে (কোরান এটা বলে, ঘটনা সত্য কি না প্রমান পাই নি :-B )
আচমকা জেগে উঠবে, স্বর্গ বা নরকে অনন্তকালের জন্য জীবন কাটাতে যাবে। (কোরান এটা বলে, ঘটনা সত্য কি না প্রমান পাই নি :-B )
তুমি মিথ্যে বলো তসলিমা।
বলো যে বিশ্ব ব্রহ্মাণ্ডের অগুণতি গ্রহ, উপগ্রহ, নক্ষত্ররাজি মিথ্যে,
মাধ্যাকর্ষণ শক্তি মিথ্যে, মানুষ চাঁদে গিয়েছিল, মিথ্যে। (মানুষের চাঁদে যাওয়া——তসলিমা আপনি পিছিয়ে আছেন—–এটা নিয়ে গুগুল সার্চ দেন—-সত্য কী কে জানে, কিন্তু এটা নিয়ে অনেক কথা হয়েছে, এখনো হচ্ছে। এবং সেই কথাগুলো কোরান বা ধর্ম বলছে, ব্যাপারটা কিন্তু সেটাও না।)

মিথ্যে বললে তুমি নির্বাসন থেকে মুক্তি পাবে, (কথাটা সম্ভবত ভুল উপলব্ধি, এখানে কবির অ্যাসামশন হলো তিনি শুধুমাত্র সত্যি ব‍লেছেন বলেই নির্বাসনে, সুতরাং সত্যি বললেই নির্বাসন উঠিয়ে ‍নেয়া হবে। আসলেই?? আমার কাছে মনে হচ্ছে উনি এমন কিছু কথা এমন ভাবে বেেলছেন, যা কিনা যারা ক্ষমতায় আছে তা‍দের পছন্দ হয় নি।সেই কথার সাথে সত্য শিথ্যার আসলে কোনো রিলেশন নাই)

তুমি দেশ পাবে, প্রচুর বন্ধু পাবে,
হাত পায়ের শেকল খুলে দেওয়া হবে, তুমি আলো দেখবে, আকাশ দেখবে।
একা একা অন্ধকারে হাঁমুখো মৃত্যুর মুখে ছুড়ে দেবে না তোমাকে কেউ।
তুমি সত্য বলো না তসলিমা,
বাঁচো।

আমার সত্যি সত্যি ভালো লাগলো হলো এই কথাগুলো। আমি পুরোপুরি ফিল করলাম তার কেমন লাগছে। তসলিমা, আপনি যাই লেখেন না কেন, সেগুলোর প্রতি আমার বিন্দু মাত্র সাপোর্ট যদি না-ও থাকে, তবুও আমি চাবো আপনি দেশে ফিরে আসেন, আপনার দেশে ফিরে আসার জন্য যথার্থ ব্যবস্থা করা হোক।

আপনার লেখার সা‍থে আমার মত মিলবেই, এমন ‍তো ‍কোনো কথা নেই, বরং একজন ‍েলখ‍েকর সা‍থে আর একজন লেখকের মতের ‍িমল সবসময় না হওয়াই মঙ্গল।

আপনি একজন ‍লেখক। এইটুকু অকৃ‍‍ত্রিম শ্রদ্ধা জান‍েবন।
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×