ধর্ম নিয়া প্রশ্ন করা মনে হয় নিষিদ্ধ না। এমনকী মহাজগতের সৃষ্টি নিয়াও না। আল্লাহ নিয়াও ইচ্ছামত চিন্তা করতে পারেন। বাট, স্পষ্ট হাদিসে আল্লাহর অস্তিত্ব নিয়া ভাবতে সাবধান করা হয়েছে। আমার কাছে সেটাও ঠিক মানা মনে হয়নাই। অনেকে এইসব প্রশ্ন আসার পর আর উত্তর খেঁাজে না। প্রশ্নের উপরই তার জ্ঞানার্জনের আগ্রহ শেষ হয়ে যায়।শয়তান যদি থেকেই থাকে এবং তার বৈশিষ্ট যদি ইসলাম অনুসারেই হয়ে থাকে, তাহলে বরং এই টাইপের প্রশেনর উৎপত্তি তার উষ্কানিতেই হএয়ার কথা। এছাড়া আর একটা কেস হইতে পারে, অনেকে এই প্রশ্নগুলো মনে আসার পর খুব অশান্তিতে থাকে।
বলবে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম…
এই উপদেশ তাদের জন্য হইতে পারে।
আমার ইসলাম নিয়ে পড়াশোনা খুব বেশি না কিন্তু আমার এখনো মনে হয় নি যে, ইসলাম প্রশ্ন করা নিষেধ করে।
এনকারেজ করে সেরকম দৃষ্টান্তও পাই নি, তবে, আই রিপিট, প্রশ্ন করা নিষিদ্ধ মনে হয় নি।
সিলেটের কবি কিশওয়ার ইবনে দিলওয়ারের সাথে তার মৃত্যুর কিছুদিন আগে আলোচনা করার মত ঘনিষ্টতা হয়েছিলো। তখন িকছুদিনের জন্য সুস্থ ছিলেন।। আমি স্রষ্ট নিয়ে খুব অবলীলায় প্রশ্ন করতাম, কোরানের বিভিন্ন বিষয়াদি নিয়ে কথা বলতাম, উনি খুব চিন্তিত ছিলেন আমাকে নিয়ে । তিনি আমাকে খুব সাবধান কর েবলতেন মনে অস্থিরতা তৈরী হবে। তাঁর নিজের অভিজ্ঞতার কথা বলতেন। একইরকম কথা আমাকে শুনতে হয়েছে, রুবেল মামার কাছ থেকে । আমি ওঁদের সবাইকে শুধু একটা কথাই বলতাম যে, আমার অস্থিরতার তো কোনো কারণ রাই। আমি তো প্রশ্নগুলোকেই উত্তর ভাবছিনে। আর সবচে বড় কথা, আমার বিশ্বাস হচ্ছে এরকম যে, আল্লাহ বলে যদি কেউ থেকেই থাকেন তাহলে তিনি অবশ্যই আমার অবস্থা জানেন। আমি সৎ। ১০০% সততা নিয়ে প্রশ্ন করছি। সুতরাং জবাব সরবরাহ আল্লাহই (যদি তিনি আসলেই থেকে থাকেন) করবেন।।
পরে সম্ভব হলে আরো কিছু এ্যাড করবো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


