somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খাদ্য ঘাটতি ও সমাধান : শ্রীশ্রীঠাকুরের দর্শন

১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রত্যেক মানুষের দৈনন্দিন জীবনে খাদ্য, বস্ত্র ও বাসস্থান এ তিনটি মৌলিক চাহিদা। কিন্তু আজ দেশ এ তিনটি মৌলিক চাহিদা পূরণ করতে ব্যর্থ হচ্ছে। যদিও দেশের সরকার ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে তাল মিলিয়ে অতিরিক্ত খাদ্য উৎপাদনের যথেষ্ট চেষ্টা করছে কিন্তু তবুও দেশে প্রায়ই খাদ্য ঘাটতি পরিলক্ষিত হচ্ছে। বিশেষভাবে বলতে গেলে প্রাকৃতিক দূর্যোগের সময় তা তীব্র আকার ধারণ করে। এই একবিংশ শতাব্দিতে এসেও দেখা যাচ্ছে আমরা সহ পৃথিবীর অনেক দেশেই দু:শ্চিন্তাগ্রস্থ হয়ে কৃষক আত্মহত্যা করছে কিংবা অনাহারে মারা যাচ্ছে।

শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, যদি বৈজ্ঞানিক জ্ঞানের সম্পদ বাস্তবভাবে প্রয়োগ করা যায়, তাহলে অনেক চাহিদা ও দূ:খ-দূর্দশা থেকে অনেকখানি মুক্তি পাওয়া যাবে। (আলোচনা প্রসঙ্গে, ৪র্থ খন্ড, ৭/৯/১৯৪২)

তিনি আরো বলেছেন, “আমাদের শুধু জানা প্রয়োজন ভূমি তথা মৃত্তিকা সম্বন্ধে এবং কিভাবে এগুলোর ব্যবহার করতে হয়। ” বিশেষত; এক-এক ধরণের মাটিতে এক-এক ধরণের শস্য ভাল জন্মে এবং কোন জমির মাটির রাসায়নিক উপাদান ও শস্যের নির্বাচন ভাল ফল নিয়ে আসতে পারে। এমনকি, যদি সব জায়গায় মৃত্তিকা পরীক্ষণের পরীক্ষাগার না থাকে, তবে আমাদেরই মৃত্তিকা পরীক্ষণের কিছু ফর্মূলা জানতে হবে।

আমাদের কিছু সহজ বিষয় অবশ্যই জানতে হবে, যেমন: কোন ধরনের সার ব্যবহার করতে হবে, ভিন্ন-ভিন্ন শস্যের লাগানোর ও ফসল তোলার সময়,বীজ বাছাইকরণ ও সংরক্ষণ ইত্যাদি। (আলোচনা প্রসঙ্গে, ৩য় খন্ড, ১৫/৪/১৯৪২)

শ্রীশ্রীঠাকুর কোন জমিই যেন অপ্রয়োজনে অনাবাদী হিসেবে ফেলে রাখা না হয় তার উপর বিশেষ জোর দিয়েছেন। যেখানেই এক টুকরা জমি পড়ে থাকুক না কেন ইচ্ছা করলে আমরা সেই জায়গায় কলা কিংবা রেডিশ কিংবা কঁচু চাষ করতে পারি। এতে আমাদের পরিবারের সামান্য হলেও উপকার হবে। যদি এতে সামান্য পরিমানে লাভও হয়, তাহলেও বেশী লাভ হয় না এ অজুহাতে কোন সুযোগই হাতছাড়া করা যাবে না।
(আলোচনা প্রসঙ্গে, ৭ম খন্ড, ২২/২/১৯৪৬)

শ্রীশ্রীঠাকুর প্রতিটি গৃহস্থালী সম্পর্কিত কর্মকান্ডের সাথে কৃষিকে যুক্ত রাখায় উপর জোর দিয়েছেন। ঘরের মহিলা ও ছোটদেরও কৃষিজ উৎপাদনে যুক্ত হওয়া উচিত। এতে তাদের শরীরও ভাল থাকবে, দক্ষতাও বৃদ্ধি পাবে। তিনি কৃষিকে সব কিছুর সাথে যুক্ত করার কথা প্রায়ই বলতেন। তিনি বলতেন, কৃষিকে সর্বস্তরে ছড়িয়ে দেওয়া না গেলে, আমরা শিল্পের জন্যও মজবুত ভিত গড়তেও পারবনা, কোন শিল্প মেধার সম্ভাবনাও থাকবে না। এ ধরনের পরিস্থিতি একটি দেশকে তার শিল্পোৎপাদনের জন্য পরনির্ভরশীলতার দিকে ধাবিত করে।
(আলোচনা প্রসঙ্গে, ৭ম খন্ড, ২১/৩/১৯৪৬)

তিনি জোর দিয়ে বলেছেন, প্রতি-প্রত্যেকেরই নিজস্ব জমিতে অল্প হলেও আবাদ করা উচিত এবং এরপর পরীক্ষা করা উচিত যদি সে এরকম শস্য উৎপাদন করতে পারে, যেসব সাধারণত ঐ জায়গায় হয় না। (আলোচনা প্রসঙ্গে, ৩য় খন্ড, ১৫/৪/১৯৪২)

শ্রীশ্রীঠাকুর কৃষিকে উৎসাহিত করতে ছোট অঞ্চলে কৃষি প্রর্দশনী আয়োজনের কথা বলেছেন। তিনি বরেছেন, আমি ছোট অঞ্চলের কথা বলছি কারণ সেখানে প্রত্যেকে এক অন্যকে চেনে। যদি একটি গ্রামের কৃষক দেখে ও শুনে যে, অন্য গ্রামের এক কৃষক একটি শস্য উৎপাদন করেছে, তাহলে সেও আশান্বিত হয় এবং তার ভিতরে বিশ্বাস জন্মে চেষ্টা করলে সেও তা অর্জন করতে পারে। তিনি কৃষি ক্ষেত্রে বিশেষ অর্জনের জন্য পদক প্রদানের প্রচলন করার কতা বলেছেন, যাতে কৃষকেরা বিশেষ কিছু করতে উৎসাহী হয়।

তিনি সতর্কবানী উচ্চারণ করে বলেছেন সক্ষমতার মাপকাঠি যেন extraordinary production এর জন্য না হয়, কারণ তাতে সাধারণ মানুষ তেমন উপকার পাবে না। বরংচ যেসব বিষয় বিবেচনায় রাখতে হবে তা হলো: ভাল উৎপাদন, কম বিনিয়োগ, স্বল্প সময় ও স্বল্প জমি। প্রদর্শনীর সাথে সেখানে খোলাখুলি সব বিষয়ে আলোচনার ব্যস্থা রাখতে হবে। সফল কৃষকেরা তাদেও অভিজ্ঞতা বর্ননা করবেন। যেমন: কিভাবে এবং কি করে তারা এত ভাল উৎপাদন করতে সমর্থ হলেন।


৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×