somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফুলকপির আচার :#) :#)

১২ ই মার্চ, ২০১৪ সকাল ১০:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফুলকপি দিয়ে নানান পদের খাবার হয়তো খেয়েছেন । ফুলকপির আচার খেয়েছেন কখনো? একেবারেই ভিন্ন ধরণের এই আচারটি খেতে খুবই মজা। ফুলকপির আচার তৈরিও খুবই সহজ। যে কেউই খুব কম সময়েই বানিয়ে ফেলতে পারবেন ফুলকপির আচার। রেসিপি টা আমাকে আমার এক ভার্চুয়্যাল আপু দিয়েছেন । ছবি গুলো ও উনার । আমি নিজে বাসায় বানিয়েছি,অনেক ভালো হয় খেতে । সবাই ট্রাই করে দেখতে পারেন । কষ্ট বিফলে যাবে না, সিউর । :)




উপকরণঃ

ফুলকপি ১ কেজি
চিনি ১০০ গ্রাম
লবণ স্বাদমতো
সরিষার তেল ৩০০ গ্রাম
পাতিলেবু ৮টি (১০০ গ্রাম রস)
সরষে ১০ চা চামচ
গরম মশলা
জিরা গুঁড়ো ২ চা চামচ
শুকনো মরিচ (টালা গুঁড়ো) ২ চা চামচ
ভিনেগার ১ কাপ

প্রস্তুত প্রণালীঃ

১। ফুলকপি ছোট ছোট টুকরো করে ভাপিয়ে নিন।
২। এরপর বাতাসে রেখে ভালো করে শুকিয়ে নিন ফুলকপি গুলোকে।
৩। সব মশলা বেটে ভিনেগারের সাথে মিশিয়ে রাখুন।
৪। কড়াইয়ে তেল গরম করে তাতে অল্প চিনি দিন।
৫।চিনি বাদামি রং হয়ে গেলে সব মশলা তেলে দিয়ে একটু ভেজে নিন।
৬। এরপর ফুলকপি দিয়ে সাবধানে যেন ভেঙ্গে না যায়।
৭। ফুলকপি তেলের ওপর উঠে গেলে লবণ ও বাকি চিনিটুকু মিশিয়ে দিন।
৮।আচার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে লেবুর রস মিশিয়ে দিন।
৯। এরপর আচার একটি কাচের জারে ভরে রাখুন।
১০। উপরে সরিষার তেল দিয়ে ডুবিয়ে রাখুন নাহলে আচার নষ্ট হয়ে যেতে পারে।


২৮টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

যে আয়না আর প্রতিচ্ছবি রাখে না

লিখেছেন মুনতাসির রাসেল, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:১৯


আমাদের ভালোবাসা ছিল এক গোপন সন্ধ্যার মতো,
জোনাকিরা তখন শব্দহীন কবিতা হয়ে বসত সিঁথির পাশে,
হাত ধরলেই হৃদয় জেগে উঠত,
বুকের ভেতর গুনগুন করত অনন্ত প্রতিশ্রুতির গান।

তুমি তখন আমার দেহে নয়,
আমার সত্তার স্পর্শে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×