পণ্ডিত মশাইয়ের কীর্তি
০৪ ঠা জুন, ২০১৮ রাত ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(উৎসর্গ: সিনিয়র ব্লগার ও ছড়াকার শহীদুল ইসলাম প্রামানিক ভাইকে) ফিকিফিকিয়ে হাসছে শিয়াল
গায়ে রঙিন জামা,
কর জোড়ে কুমির বলে
তুমিই আমার মামা।
পান চিবিয়ে শিয়াল বলে
ভাগ্নে তুমি জানো!
প্রতি জনে আষ্টে আনা
ছাত্রগুলি আনো।
খুশিমনে ছুটলো কুমির
ছোট্ট নদীর পানে,
একে একে ছানাগুলি
কানে ধিরে আনে।
ভর্তি করে পাঠশালাতে
কুমির চলে বাড়ি,
আড়াল হতেই শিয়াল হেসে
দেখায় কালো মাড়ি।
একটা করে কুমির ছানা
শিয়াল মামা খায়,
দেখতে মানা করে শিয়াল
কুমির যখন চায়।
শেষ ছানাটি খেয়ে শিয়াল
বিরাট ঢেকুর তোলে,
কুমির ভায়ার মামা ডাকে
দরজাটারে খোলে।
বসতে দিয়ে কুমিরকে সে
দেখায় কাজের ভার,
একটু আসি বলেই শিয়াল
হলো পগার পার।
তারপরেতে কী যে হলো
বলতে নাহি চাই,
কুমির ভায়ার কষ্ট দেখে
আজো ব্যথা পাই।
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১৮ সকাল ৯:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০
প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান...
...বাকিটুকু পড়ুন