somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবা দিবসে সকল বাবাদের জানাই অন্তরের অন্তস্তল থেকে বিনম্র শ্রদ্ধা 

১৭ ই জুন, ২০১৮ সকাল ১১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


"আয় খুকু আয়, আয় খুকু আয়"
★ সকালে উঠেই মনে পড়ে গেল চিরচেনা এবং ভীষণ প্রিয় এ গানটার কথা। কেন মনে পড়লো? হঠাৎ নিউজ পেলাম আজ বাবা দিবস, সেজন্যই কি গানটা মনে পড়লো? কিন্তু একটি নির্দিষ্ট দিনেই শুধু বাবার প্রতি ভালোবাসা প্রদর্শন করতে হবে কেন? যিনি জন্মদাতা তার প্রতি ভালোবাসা যদি প্রদর্শন করতেই হয় তাতো প্রতিটা ক্ষন প্রতিটা দিন করতে হবে।

★ এই যে এতো বড় হলাম কার আদর্শে, ভালোবাসায়, সহযোগীতায়, আত্মবলিদানে? অবশ্যই বাবা- মা এর যৌথ উদ্যোগ আর রব্বুল আলামিন এর অপার করুণায়।

এবার লেখার একটু ভিতরে ঢুকি-
★★আদর্শ সন্তান গড়ে তোলার জন্য প্রয়োজন বাবা-মা উভয়ের যৌথ উদ্যোগ।

★★ কিন্তু "আদর্শ কি" এই বিষয় সম্পর্কিত জ্ঞান যদি বাবা- মা এর না থাকে বা জানার আগ্রহ না থাকে বরং নিজের চিন্তাধারা ও কর্মপন্থাকে সঠিক বলে বিবেচনা করে তাহলে সেই সন্তান কখনোই আদর্শবান হবেনা।

★★ খুব কম ক্ষেত্রেই আছে যারা মায়ের ছায়াতলে থাকলেও গড়ে ওঠে বাবার আদর্শ নিয়ে। তবে বেশির ভাগ সন্তানই মাকে অনুসরণ করতে পছন্দ করে। মায়ের আচরন যেমন হবে সন্তান তেমনটাই শিখবে। তেমনি বাবার আচরনেরও প্রতিফলন ঘটবে সন্তানের আচরনে। তাই সন্তানের মন্দ আচরনের জন্য সন্তানকে দায়ী করা যায়না।

★ যেহেতু বাবা দিবসে লেখতে বসলাম তাই বাবাকেই একটু হাইলাইট করি-
★★ আমাদের এই যান্ত্রিক জীবনের জ্যামঘটিত টানা হেঁচড়ায় বাবা মানুষটা কতটুকু সময়ইবা পায় সন্তানকে সময় দেবার?যেহেতু অধিকাংশ পরিবারই চলে বাবার উপার্জনে। আর এই সময় না দেয়ার কারনে সন্তানের মূল্যবোধ সঠিকভাবে গড়ে উঠে না।

★★ একটা মজার ঘটনা না বলে পারছিনা...
এক ব্যাক্তি তার কলিগকে জিজ্ঞেস করলেন-
- ৩ বছর হয়ে গেলো আপনার বাচ্চাটাকে দেখিনা, এখন কত বড় হয়েছে?
- তিনি দু'হাত দু'দিকে প্রসারিত করে বললেন 'এইটুকু'।
- ৩ বছর আগেওতো এটুকুই দেখালেন।
- কি ভাবে বলব ভাই? আমি যখন বাসায় যাই তখন বাবু
ঘুমায়, আবার যখন অফিসে আসি তখনো বাবু ঘুমায়।

★★ এই হচ্ছে আমাদের বাবাদের দায়িত্ব! (দায়িত্ববান বাবা নেই তা বলছিনা, অবশ্যই আছেন। তবে সংখ্যাটা খুবই নগন্য) হাজার কষ্ট হলেও বাবাদের উচিত বাবা হওয়ার চেষ্টা করা, প্রয়োজনে বাবা হওয়ার শিক্ষা গ্রহণ করা উচিৎ কারণ শুধু জন্মদান এ অংশগ্রহনই সমাপ্তি নয়। তেমনি- যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত সেই মায়েরও আদর্শ মা হওয়ার শিক্ষা গ্রহণ করা উচিত, যেহেতু মায়ের ভূমিকাই মুখ্য।

(আমার এই পোস্ট এর কথাগুলো পারিপার্শ্বিক সমাজ জীবন থেকে নেয়া কিছু যন্ত্রণাদায়ক অনুভূতির সামান্য বহিঃপ্রকাশ মাত্র।)

★★ আজ প্রিয় বাবা দিবস; আমার নিজ বাবা, সামু ব্লগারদের মধ্যে যারা ইতিমধ্যে বাবা হয়েছেন, যারা এখনো হননি তবে বাবার পদবী পাওয়ার পথে আছেন এবং দেশ, ধর্ম, বর্ন বৈষম্য বিভেদে সব বাবাদের প্রতি রইলো অকৃত্রিম ভালোবাসা।

(★বাবা, তোমায় অনেক ভালোবাসি★)
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৮ সকাল ১১:১১
১৯টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটা অপরাধ দশটা অপরাধের সুযোগ করে দিতে পারে ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩


রাড্ডা হাসপাতালে লুটপাট
ঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

×