"শব্দঋণ"
২২ শে জুন, ২০১৮ সকাল ৭:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভোরের আলো ফুটি ফুটি,
ঠিক তখনই উচাটন হলো কবিমন।
পৃথিবীর আলোরা আজ-
নিয়ন বাতির মতো জ্বলছে আর নিভছে,
যেন ভোরের আগমন বার্তায়-
তারা খুশি নয়।
থাক না আর একটু আঁধারচিত্র-
আকাশের গায়।
ঘুমের আবেশায়ন হোক-
আর কিছুটা সময়।
কিন্তু আলোর কণারা কি কথা শুনে?
পড়িমরি, ওরা ছুটে আসছে...
কবি ঘুমিওনা,
তাকাও ঐ নরম আলোর ঘূর্ণিপাকে।
কারা যেন অপেক্ষায় তোমার!!!
এইতো সুযোগ,
পূর্ণ কর তোমার শব্দঋণ।
দেখো-
আলোক বর্তিকা হারিয়ে দিয়েছে,
আঁধারচিত্রকে।
অথচ তোমার কলমের আঁচড়,
এখনো ছিদ্র করেনি ডায়েরীর শুভ্রতা!
একি কবির অপমান নয়?
দূরে কিচিরমিচির বহু সুরের সারগাম,
ধীরেধীরে বাড়ছে কোলাহল।
এই যাহ!
আলোটা ফুটেই গেলো!!!
কবি কি লিখেছে একটিও শব্দগুচ্ছ?
আর একটু পরেই,
রবিকর হেলেদুলে হানা দেবে,
চারিদিক ভাসিয়ে দেবে সোনালি কনায়।
তখনও কি চুপ থাকবে কবি?
নাকি হারাবে শব্দগুচ্ছের স্রোতে!!!
সময় গড়িয়ে যাবে...
আর একটি উদিয়মান ভোরের দেখা,
নাও পেতে পারো।
এটাই হতে পারে শেষ আলোর ভোর।
কলম আর ডায়েরীটা টেনে নাও,
আমাকে নিয়েই হারিয়ে যাও
তোমার শব্দগুচ্ছে।
আমিই যে তোমার সেই ঋণ,
তোমারই শব্দঋণ!!! ছবি: গুগল
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৮ সকাল ৭:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩

রাড্ডা হাসপাতালে লুটপাটঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান...
...বাকিটুকু পড়ুন