এই চৌর্যবৃত্তির অবসান কবে হবে?
০৮ ই জুলাই, ২০০৯ রাত ১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বরগুনা সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রায় সাড়ে চার কোটি টাকার প্রকল্পে নামমাত্র কাজ করে সংশ্লিষ্ট ঠিকাদারেরা ওই কার্যালয়ের কর্মকর্তাদের সহায়তায় বিল তুলে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে বিষয়টি গোপন রাখা হয়েছে সযত্নে। নামমাত্র কাজ করে কিংবা কোনো কোনো ক্ষেত্রে কাজ একেবারেই না করে বিল তুলে নেওয়ার পেছনে কিছু কর্মকর্তার হাত থাকার বিষয়টি নতুন কিছু নয়। সংশ্লিষ্ট উপবিভাগীয় প্রকৌশলীর কাছে নাকি এত টাকার কাজের কোনো তথ্যই জানা নেই। তবে তিনি বলেন আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আমি কোনো দুর্নীতি করি না।’
বরগুনা-বরইতলা সড়কের ক্রোক সেতু থেকে ঢলুয়া পর্যন্ত এক কিলোমিটার ও একই সড়কের শেষ অংশের এক কিলোমিটার সড়কের কাজ ২৫ জুন শুরু করে ৩০ জুনের মধ্যে শেষ হয়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, কয়েকজন ঠিকাদার প্রবল বর্ষণের মধ্যে তড়িঘড়ি করে নামমাত্র কিছু কাজ করিয়েছেন। এলাকার লোকজন অভিযোগ করেন এসব কাজের মান এতই খারাপ হয়েছে যে, কাজ শেষ হওয়ার দু-তিন দিনের মধ্যেই সড়কের গুঁড়ি পাথর ও বিটুমিনের আস্তর উঠে যায়। আবার ক্ষতিগ্রস্ত সড়কের গর্তগুলো পাথর ভাঙা দিয়ে ভরাট করার কথা থাকলেও ইটের খোয়া দিয়ে ভরাট করা হয়। এতে দু-তিন দিন যেতে না যেতেই সড়কগুলো আবার আগের চেহারায় ফিরে আসে।
ঠিকাদার আর প্রকৌশলীরা সম্পূর্ন হারাম টাকায় আর কত চাকচিক্য দেখাবেন। প্রিয় দেশটা আর কতদিন এভাবে দাঁড়িয়ে থাকতে পারবে?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক...
...বাকিটুকু পড়ুন

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান...
...বাকিটুকু পড়ুন
‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ
চলতি পথের গল্পঃ এক ‘মরচুয়ারী’র পথে দেখা কিছু...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন