আমি মরে যাচ্ছি
তোমার গায়ের গন্ধ আসছে কোথা থেকে যেন।
হঠাৎ হঠাৎ বাতাসের ঝাপটায়
সেই গন্ধ কাঁটার মত বিঁধছে আমার নাকে,
বুকের ভেতর পাহাড় কাটছে যেন।
আমি একটু একটু করে মরে যাচ্ছি,
তোমার গায়ের গন্ধ আসছে কোথা থেকে যেন।
সেই গন্ধে চোখের সামনে আমার জলচ্ছবির মত
ভেসে উঠছে তোমার চেহারা,
ভেসে উঠছে ঘাসেভরা তোমার
খালিবুকে আমার মাথা।
উফ,আমি মরে যাচ্ছি,
তোমার গায়ের গন্ধ আসছে কোথা থেকে যেন।
তোমার গন্ধে শুধুই মনে পড়ছে
একখানা ছোট খাট,দিনের বেলাতেও অন্ধকারচ্ছন্ন
একটি ঘর, তাতে অস্থির
দুজন বেসামাল মানুষ।
হঠাৎ হঠাৎ বাতাসের ঝাপটায়
তোমার গায়ের গন্ধ কাঁটার মত লাগছে আমার নাকে,
বুকের ভেতর পাহাড় কাটছে যেন।
আমি একটু একটু করে মরে যাচ্ছি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
