somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপরাধী

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেদিন রক্ত দিতে বঙ্গবন্ধুতে গেছি। পাশের বেড-এ এক তরুণ হুজুর শুয়ে আছে। রক্ত দিতে প্রস্তুত ডান হাত প্রসারিত। তার সঙ্গীটিও পাজামা-পাঞ্জাবি-টুপি শ্মশ্র“মন্ডিত তরুণ। মেডিকেল অফিসার হঠাৎই বলে বসলো- যান নাই আজকে?
সঙ্গীটি বললো কোথায়?
অফিসার আরেকটু রসিয়ে বলল-মিছিলে।
সঙ্গীটি একটু অপ্রতিভ হয়ে বলর মিছিলে যাব কেন?
অফিসার আইনজীবীর মতো বলে উঠলো- যাবেন না কেন?

সেদিন সারা দেশে জামাআতের মিছিল ছিল। টুপি-দাড়ি দেখে তাই মেডিকেল অফিসারের এই ব্যাঙ্গোক্তি।

গতকাল অফিসে যাবার সময় যানবাহনের খোজে দাড়িয়ে আছি। পাশে তেমনি ধর্মীয় আদর্শবান দুই মাঝবয়সী। যানবাহনের দু®প্রাপ্যতা দেখে তারা এক অতি সরল প্রশ্ন করে বসল- আজকে হরতাল নাকি?
পাশের এক লোক এবার আর সহ্য করতে পারলেন না এই সরলতা। ফুসে উঠে বলে বসলেন- আপনারইতো সবচেয়ে ভালো জানার কথা। আপনারাইতো করেন এগুলা।
লোক দুইজন একটু অপ্রস্তুুত হয়ে গেল- হরতাল দেওয়ার কারনে নাকি আজ যে হরতাল তা না জানার কারণে বোঝা গেল না।
আমি নিজেও কিছুটা অপ্রস্তুত হয়ে গেলাম। স্পষ্টবাদিতা ভাল। তাই বলে মানুষ এতটা স্পষ্টভাষি!
সেদিনের সেই দুই তরুণ শিবিরের ছিল কিনা তা আমি জানি না। গতকালের দুইজনও জামায়াতের কর্মী -সমর্থক কিনা তাও আমরা জানি না। কিন্তু আমরা একটা ইউনিফর্ম জামায়াত-শিবিরের নামে বরাদ্দ দিয়ে দিয়েছি। যেন শ্মশ্র“বান কোন আওয়ামী নেই, পাঞ্জাবী-পাজামাবান কোন বাম নেই। মুক্তিযুদ্ধের চেতনা মানেই কি ক্লীন-শেভ, স্যুট-সাফারি?
ধূলা সাফ করতে গিয়ে সোনা হারালেতো চলবে না।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×