বেচে থাকলে সবারই কিছু বয়স বাড়ে
যেমন আমাদের পূর্বপুরুষের বেড়েছে
উত্তর পুরুষের যেমন বাড়বে
যেমন আমরা একাত্বতা ঘোষণা করেছি
চলমান সময়ের সাথে।
হেমন্তে যে পাতা ঝরে
একদিন তারও থাকে সবুজ জীবন
মানুষেরও থাকে ঘাসের মতন মন
সেই সবুজ ফিকে হয়ে আসে মাঠে মাঠে
একদিন ।
বেচে থাকলে সবারই বয়স কিছু বাড়ে।
যে প্রেম মরে যায়, সেই প্রেম চির বসন্ত।
৩০.১০.২০১১
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




