আমার এটি প্রথম লিখা ব্লগে। ভুল হলে ক্ষমা করবেন।
সরকারের বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে লুকচুরি এবং সাধারন জনগণের মরণ
বিদ্যুৎ ধিরে ধিরে সোনার হরিণ হয়ে যাচ্ছে। পাওয়া যায় না তাও অনেক দাম দিয়ে কিনতে হয়। সরকার দফায় দফায় বিদ্যুৎতের দাম বাড়াচ্ছে আর আমরা সাধারন জনগণ এর শিকার হচ্ছি। আমরা যারা বাসা বাড়িতে বিদ্যুৎ ব্যবহার করে থাকি তারা হয়তো জানে যে,
০-১০০ ইউনিট পর্যন্ত ব্যবহার করলে ৩.০৫ টাকা, ১০১-৪০০ ইউনিট পর্যন্ত ব্যবহার করলে ৪.২৯ টাকা এবং ৪০১ থেকে যা হবে তার দাম হবে প্রতি ইউনিট ৭.৮৯ টাকা করে। ধরুন আপনি ৫০০ ইউনিট ব্যবহার করলেন তাহলে আপনার বিদ্যুৎ বিল হবে।
০-১০০= ৩.০৫ x ১০০= ৩০৫ টাকা
১০১-৪০০= ৪.২৯ X ১০০= ১২৮৭ টাকা
৪০১-৫০০= ৭.৮৯ X ১০০= ৭৮৯ টাকা
মোট ২৩৮১ টাকা আপনার বিদ্যুৎ বিল হবে।
( Click This Link )
কিন্তু এখন গত মার্চ মাস থেকে এটা পরিবর্তন করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।। অবাক করার বিষয় হল কাউকে না জানিয়েই কাজটা করেছে। আশুন এখন দেখি বর্তমানে ৫০০ ইউনিট ব্যবহার করলে কত বিল আসবে?
৫০০X৭.৮৯= ৩৯৪৫ টাকা (ভ্যাট বাদে) । আগের থেকে প্রায় ২ গুন বেশী। এখন নিয়ম করা হয়েছে যে যার যত বিল হবে সেই জাগা থেকেই ইউনিট প্রাইস ধরা হবে। ধরুন ৩০০ ইউনিট আপনি ব্যবহার করেছেন তারমানে আপনার বিল হবে ৩০০X৪.২৯= ১২৮৭ টাকা। মানে এখন আর ধাপ সিস্টেম নাই। তার মানে বুঝতে পারছেন আপনার বিদ্যুৎ বিল আগের থেকে কম করে হলেও ২গুন বৃদ্ধি পেয়েছে। আর সরকার সবাইকে বলে বৃদ্ধি করেছে আরও ৩গুনের বেশী। এই ভাবে চলতে থাকলে অনেকেই বাসাবাড়িতে বিদ্যুৎ ব্যবহার বন্ধ করে দিবে এবং অনেক কম রোজকারের মানুষ ঢাকা ছেরে দিতে বাধ্য হবে। এর মধ্যে শোনা যাচ্ছে আরও ৩০ শতাংশ দাম বাড়াবে। আমরা সাধারন জনগণ তাহলে কোথায় যাব ? বিদ্যুৎ কি তাহলে আস্তে আস্তে শুধু ধনীদের জন্যই হয়ে যাবে ?
বিদ্রঃ এটি শুধু আবাসিক বিদ্যুৎ ব্যবহারের জন্য প্রযোজ্য।
পোস্টি নেওয়া হয়েছে ফেসবুকের এই পেজ থে্কে।
Click This Link
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১২ রাত ১১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



