২০১০ সালে এসএসসি এবং ২০১২ সালে এইচএসসি তে জিপিএ ৫ পায় যথাক্রমে ৮২,৯৬১ জন +৬১১৬২ জন। জরিপ এবং পুর্ববর্তী হিসাবে প্রর্যালোচনা করলে দেখা যায় যে সর্বোমোট জিপিএ ৫ প্রাপ্তদের মধ্যে ৫০% এর বেশী ছাত্র-ছাত্রী বিজ্ঞান বিভাগ থেকেই জিপিএ ৫ পেয়েছে। সেই হিসাবে শুধু মাত্র এইচএসসি ৫ পাওয়াদের বিবেচনা করলে (এসএসসিতে যতজন জিপিএ ৫ পেয়েছিলো তাদের মধ্যে প্রায় ২১হাজার এইচএসসিতে জিপিএ ৫ পায় নাই , আবার অনেকেই এসএসসি তে ৫ না পেয়েও এইচএসসি তে ৫ পেয়েছে) দেখা যাবে ৩০,০০০ এরও বেশী ছাত্র-ছাত্রী জিপিএ ৫+৫=১০ পেয়েছে। মনে করি এই ৩০ হাজারের বেশী দুই পরীক্ষায় জিপিএ ৫ পাওয়াদের মধ্যে থেকে ১০হাজার ছাত্র-ছাত্রী মেডিকেলে পড়াশুনা করবেনা বলে আগে থেকেই সিদ্বান্ত নিছে , তাহলে বাকী থাকে ২০,০০০+ জন, যেখানে সরকারি মেডিকেলে এবং ডেন্টালে মোট সিট ২৮১১+৫৬৭=৩৩৭৮। এই ৩৩৭৮ জন ছাত্র-ছাত্রী কে ২০,০০০+ জন জিপি এ ৫+৫=১০ পাওয়া ছাত্র-ছাত্রী কিভাবে বাছাই করবে তা আমার প্রশ্ন ???
যারা বলতেছেন যে, পরীক্ষা না নেওয়াই ভালো সিদ্বান্ত আমরা তাদের কাছে প্রশ্ন রাখবো ,যে ছাত্র/ছাত্রী এসএসসিতে ৪.৯৪ এবং এইচএসসিতে ৫ পেয়েছে সে কি ৫+৫=১০ পাওয়া ছাত্র/ছাত্রীর চেয়ে খুব বেশী কম মেধাবী বলবেন????
অযুহাত হিসেবে প্রশ্নপত্র ফাঁস এবং কোচিং সেন্টার বন্ধ করতে না পারার কারন দিচ্ছে ! আমাদের প্রশ্ন শুধু মাত্র মেডিকেলের প্রশ্নপত্রই কেনো প্রতি বছর ফাঁস হয়??? বুয়েট কিংবা ঢাবির প্রশ্নপত্র কেনো ফাঁস হয় না ??? এটা সম্পুর্ণ পরীক্ষা সংশ্লিস্ট প্রশাসনের ব্যার্থতা যা কোনো ভাবেই এড়ানো সম্ভব না । আর হ্যাঁ কোচিং সেন্টার গুলো যে টাকা কামানোর তা ইতিমধ্যে কামিয়ে ফেলছে। এরকম সিদ্বান্ত নিতে হলে নূন্যতম ১ বছর আগে থেকেই নেওয়া উচিত । আর হ্যাঁ এই অবস্থায় সরকারের উচিত আসন সংখ্যা বাড়ানো। অন্যথায় এমন সমস্যা ভবিষ্যতে আরো প্রকট হবে এবং অনেক ভাল শিক্ষার্থী দেশের বাইরে চলে যাবে। আর এর খারাপ ফল পাবে পুরো জাতি।
পোষ্টটি নেওয়া হয়েছে ফেইসবুকের এই পেজ থেকে ;
Behind the Scenery of Media & Society

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



