অনেকেই আরিফিন রুমির ২য় বিয়ে করার পর জানার খুব আগ্রহ হয়েছিল যে, সে কীভাবে ১ম স্ত্রীকে ম্যানেজ করে ২য় স্ত্রীকে বিবাহ করলেন। আর সেই সব অজানা প্রশ্নের উত্তর দিতে কাল রুমির ১ম স্ত্রী সহ রেডিও আমারে আসছেন রাত ১১টায় রেডিও আমার এফ,এম ৮৮.৪ এ আমার ভালবাসা নামক অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটির প্রযোজক ইন্তেজার। এখন আমার কিছু প্রশ্ন ইন্তেজার ভাইয়ের কাছে,
আপানা
রা তো আমার ভালোবাসা অনুষ্ঠানটি করেন, সবার মনে সঠিক ভালোবাসা শিখানোর জন্য, ভালোবাসা কি সেটা শিখানোর জন্য, সত্যি কার ভালোবাসা কি সেটা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। যাতে কোন ভালোবাসার মানুষ ভালোবাসতে যেয়ে যেন ভুল না করে। কিন্তু আরফিন রুমিকে আপনারা কেন আনছেন? উনাকে আনা মানা হল এই যে, কীভাবে নিজের প্রথম স্ত্রীকে ম্যানেজ করে ২য় বার বিয়ে করা যায়। আর এই বিষয়ে মানুষকে উৎসাহ দেওয়া। প্রযোজক ইন্তেজার ভাই নিশ্চই রুমির ভালোবাসা কে ভালোবাসা বলতে পারবেন না। কারন যে কিনা নিজের সন্তান, স্ত্রী রেখে আবার বিবাহ করতে পারেন, সে হয়তো সুন্দর গান লিখতে পারে, কিন্তু তার মধ্যে কোন ভালোবাসা থাকতে পারে না। আর এই একই ব্যাপারটা ঘটছে তার স্ত্রীর ক্ষেত্রে। যে স্ত্রী নিজের স্বামীর ভালবাসাকে ভাগ করাকে খুশি মনে মেনে নিতে পারে। সেও কখনও ভালবাসতে পারে না। তাই আমার প্রশ্ন প্রযোজক ইন্তেজার কে, কেন উনাদের নিয়ে আশা হয়েছে এই অনুষ্ঠানে? নাকি উনাদের আনলেই, কীভাবে উনি ২য় বিবাহ করলেন ১ম স্ত্রীকে খুশি রেখে? এই প্রশ্নের উত্তর জানার জন্য স্রোতারা অনুষ্ঠানটি সব কিছু ফেলে শুনবে বলে?
পোষ্টটি নেওয়া হয়েছেঃ Behind the Scenery of Media & Society
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১২ রাত ১০:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



