এক খেলায় কি কেউ দুই দল সাপোর্ট করে? আমি করেছি কাল! ইংল্যান্ড আমার খুব প্রিয় দল। সে দলে আছে আমার বেশ কিছু ঘনিষ্ট বন্ধুও। বন্ধুদের দলকে সাপোর্ট করবো, এই তো স্বাভাবিক। হঠাৎ খেলা দেখতে দেখতে হিসেব কষে দেখলাম- ইংল্যান্ড হারলে বাংলাদেশের জন্য লাভ। বন্ধুর চেয়ে মা বড় - তাই নিজের দেশের স্বার্থে সঙ্গে সঙ্গেই অস্ট্রেলিয়ার সার্পোটার হয়ে গেলাম। তবে খেলাটা খুব বেশি মনোযোগ নিয়ে দেখিনি।
আজ সকালে আনন্দধারার একটি গোল টেবিল মীটিং-এ গিয়েছিলাম। তবে মীটিং-এ টেবিলটা ঠিক গোল ছিল না! তবুও কেন তা গোল টেবিল মীটিং তা আর ভাববার চান্স পেলাম না। কারণ আমার সঙ্গে তখন দুই তুখোড় বক্তা- আবদুন নূর তুষার আর সামিনা চৌধুরী।
একটা বিষয় আমাদের জন্য খুব দু:খজনক। আমরা আমাদের পুরোনো ক্রিকেটারদের প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত করছি। আদতে তো আমরা তাদেরই ফসল।
আরেকটা ফ্যান্টাসি নিয়ে খুব আলোচনা করলাম গোল টেবিলে! বাংলাদেশ বিশ্বকাপে ফাইনাল খেলছে!!!
বাংলাদেশ অবশ্যই একদিন বিশ্বকাপে ফাইনাল খেলবে এবং জিতবে। কারণ প্রতিপক্ষ খেলবে জেতার জন্য। আর বাংলাদেশ খেলবে বিশ্বকাপের ফাইনাল খেলার জন্যই খেলা।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০০৭ ভোর ৬:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


