বাংলা সাহিত্যের অন্যান্য অঙ্গনে মান্নান সৈয়দের পদচারণা আমি কবিতার খাতিরে এড়িয়ে গেলাম।
আজ কবির ৩য় মৃত্যুবার্ষিকী। তাকে নিয়ে আমার একটি পুরানো কবিতা আজ রি-পোষ্ট করলাম (এটাই ব্লগে আমার প্রথম কোন রি-পোষ্ট!!)
মান্নান সৈয়দের পাঁচটি মাছ সাঁতার কাটে সেই সদ্য শীতল বৃষ্টিতে
বিলেতি বর্ষায়ও পানি জমে রাস্তার কোণে
মান্নান সৈয়দের পাঁচটি মাছ সাঁতার কাটে সেই সদ্য শীতল বৃষ্টিতে
সোনালী মাছটি ভেজা কাঁঠুরের সাথে কথা বলে
পাতাল রেলের হুইসেল কখনও উড়িয়ে নিয়ে যায় বিভ্রম বাতাস
নাগরিক কোলাহলের এই সাঁকো পুরো শহরময় ছড়িয়ে আছে
বৃষ্টির মিনতি শুধু একপেশে আগুন জ্বালায়, কুয়াশায়
বুদ্ধদেবের বিয়ারের গ্লাসে এ কোন অন্য ঠোঁট!
বৃষ্টি ধুঁয়ে দিচ্ছে সোহু-অঞ্চল, মধুসূদন এখানেও এসেছিলেন
তবে এই বৃষ্টিতে নয়। অন্যরাতে, কুয়াশায়
মাছগুলো মাপার বাটখারার জন্যে আমি লাইনে দাঁড়িয়ে হঠাৎ চমকে উঠি
জীবনানন্দ আমার সামনে দাঁড়িয়ে
সেই যে বউ-এর সাথে ঝগড়া করে বেরিয়েছিল
কোলকাতার কেউ তাকে দেখেনি কখনও আর;
এই বৃষ্টিতে প্রিয় জীবনানন্দ ভিজছো বিলেতে একা!
সকালের কাগজে বেরিয়েছে আজ তোমার খবর
সাদা চামড়ার দম নিয়ে নাকি তুমি উপহাস করেছো অনেক
সক্ষমতার দাম কি দেবে হারিয়ে যাওয়া বিবেক!
বিয়ারের ফোঁটা ছুঁইনি আমি কোনদিন আর
টিস্যুতে লেখা কবিতা বৃষ্টিতে ধুয়ে গেছে কবেই
কালো ট্যাক্সিতে করে বাংলা ভাষা গচ্ছিত রাখি আইডিয়া লাইব্রেরীতে।
সেই হেঁটে বেড়ানো ফুলার রোড যেখানে হুমায়ুন আজাদের গোল্ডলিফ
খাওয়া দেখতাম সকালে বিকালে, আর একটু এগুলেই শামীম শিকদার
একমনে তাকিয়ে থাকতো অসম্পূর্ণ ভাস্কার্যে; আর আমরা ভাবতাম সে
পুরুষ কিনা! ক্ষুধা চেপে হেঁটে যেতাম পলাশীর মোড়ে, ভাবীর হোটেলে।
সেই বৃষ্টি আর এই বৃষ্টি, সেই আকাশ এখানেও, সারি সারি নিয়মের মাঝে
হৃদয় অনিয়ম খোঁজে কবিতায়। আমার প্রিয় সব কবি একাকার করে দেয়
পৃথিবীর মানচিত্র। বৃষ্টি তখন শুধুই হৃদয়ে ঝরে।
মান্নান সৈয়দকে নিয়ে একটি চমৎকার পোষ্ট
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০২১ রাত ২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



