আমার ইচ্ছে, আমার ভালোবাসা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ইচ্ছে তো হয়
দাঁড়াই মানুষের মুখোমুখি
সাহসের মুখোমুখি
স্বপ্নের মুখোমুখি
কবিতার বাড়ান্ত সময়, নিঃস্ব কাব্যে-গল্পে
পা-পোড়া অসহায় লঘুদিনের কার্তুজ ফেলে
মুখোমুখি হই তোমার
নিরুত্তাপ এ দহন যদি
হলকা বলাকায়
আকাশী বেদনায়
প্রগাঢ় কুয়াশা এনে দেয়; অতঃপরও
আমার খুব ইচ্ছে হয়
তোমার হাতে হাত রেখে
শেষ সূর্যাস্থের বিলম্বিত কাতরতা শুনি কান পেতে
হয়না আমার মুখোমুখি বসবার অবসর
আসোনি তুমিও ততটা কাছে, যতটা এলে
কেউ শুনে ফেলে হৃদপিন্ডের ধুকধুকানি
কেউ জেনে যায় অভিপ্রায় অবুঝ মনের
আমার ইচ্ছে তাই আজ তলনী
আমার বধিরতা তাই আজ নপূংশক
আমি আর হয়ত শুধু ভালোবাসাকে
ভালো না বেসে
ইচ্ছেকেই ভালোবেসে যাবো, ইচ্ছেমত।।
১৩/১০/২০১৩
৩০টি মন্তব্য ৩০টি উত্তর
আলোচিত ব্লগ
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।