১।
'নিঃশ্বাস নিতে দেব না,
তোমাকে নিঃশ্বাস নিতে দেব না একবার যদি পাই,
পুনরায় আরবার যদি পাই পাঁজরে পাঁজর গুঁড়ো করে দেব _ ছাই !'
তোমার এ আবৃত্তির প্রতিউত্তরে আমি বলেছিলামঃ খুব আবেগী!
তুমি হেসে বলেছিলে- আবেগের বিষয় আবেগ নিয়েই লিখতে হয়,
- তুমি নিমলেন্দু গুনের 'স্ত্রী' কবিতাটি পড়েছ?
একটুও না চমকে তুমি বল্লে, হুম, তবে আবারও শোনাতে পারো;
'কম বয়সে এসব ফাজিল কবিতা পড়ার মোহ ছিল'
আমার এ ধরনের সরলিকা তোমাকে হয়ত আহত করেছিল,
তাই 'এই না হলে পুরুষ মানুষ' বলে তুমি ঝনঝন চুরী বাজিয়ে
আমাকে কটাক্ষ করে চলে গেলে দেয়ালের ওপাশে!
তোমার আবেগে ভরা স্তনজোড়া ছুঁতে চাইনি আমি কোনদিন,
কিংবা নিতম্বের পরিধি আমার মননে কলমের আঁচড়ের বেশী
দেইনি কিছুই আমি জানি; কবিদের যে স্বতন্ত্র বৈঠা সেখানে
শাররিক পাল খুব বেশী কাব্যিক আর অপনয়নের মাঝপরাগ।
ভালোবাসার লেনদেনে শুদ্ধতম প্রেমিকার যাযাবর ঠোটও তাই অস্ত্রবিশেষ,
ক-বর্গীয় ধ্বণির সাথে বাস করে করে আমরা দেহদাস এখন;
মিথ্যে ঘ্রাণ নিই বাতিল কাঁচুলীতে।
তোমাকে শরীর নই শেখাতে এসেছিলাম কবিতা
তোমার জঘণ নয় বলেছিলাম দারুন কিছু ভাবো,
চুম্বনের বাতাবরনে কাঁপা দেয়ালিকায় লিখ অবুঝ এ সুখ
বিভ্রমের বাতাসে কাঁপুক জলমগ্ন শোকের দ্বার
কবিতা আবেগী যদি হয়, কি তার দ্বিগুন কখনও
আগুনে মখমল ঋণ পেরুবে উত্তাপ ঘণ।
এটাই শেষকথা তুমি জেন নিশ্চিত
কবির উপহার এই আত্মজ খেদ
মনে রেখ অথবা ভুলে যেতে পারো
অপ্রকাশিত এই বানোয়াট ভেদ!
২।
বিচ্ছেদ চাইনি বলে, শোক নিয়ে দূরে আছি
মুখোমুখি বসবার সময়ে যে যাতনা ছিল, তাই দিয়ে খোঁচাই হৃদপিন্ড,
এখানে বিলিন রক্তের পরাগ, অনুজ টিস্যু আর কবিতার ছ্যাবলামি;
বেশ থাকা এই ছত্রাকনীড়ে, এককোষী এ্যামিবার সমশীতলতায়;
বিচ্ছেদ চাইনি বলে, জানাইনি কিছুই তোমাকে
যেদিন তুমি শুয়েছিলে বিছানায়, আমার কোলের কাছে
আমার ধুকধুকানি কি পৌছে নি তোমার কোমল বুকজোড়া ভেদ করে
অন্তঃস্থলের কুটিরে, যেখানে ঘুমোয় দড়িদড়া দিয়ে বেঁধে রাখা কিউপিড!
বিচ্ছেদ চাই নি তাই উঠে এসেছিলাম সংগোপনে, ভোর না হওয়া রাতে
নক্ষত্রের ভেলায়, দুষ্ট নিহারিকার তড়পানি আর ক্ষতিকর
আলোকরেখা সহযাত্রায়।
আমার ফেলে আসা সুখের সাথে মেশানো যে তরলিকা ছিল
তার ডিএনএ টেষ্টে নিশ্চিত শুধু ভালোবাসা ভাসবে-
শ্বেতকণিকার জলদ উচ্ছাস ছাপিয়ে পড়বে অনাগত উষ্ণদিনে
যার দুরাগত প্রতীক্ষায় বিচ্ছেদ চাইনি আমি!
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



