আজ সন্ধ্যায় লন্ডনের একটি দূরবর্তী গলিতে দারুণ এক কল্প-চিত্র প্রদর্শনীর খোঁজ পেয়েছিলাম। আমার ইস্পিত হৃদয় কিছুক্ষণ বিদগ্ধ এক সময়যাত্রায় পরাবাস্তব প্রেষণার কিছুটা বিনম্রতা উপভোগ করেছিল।
আমি আমার মোবাইলের কিছু স্থিরচিত্রে তার আবহ তোলার চেষ্টা করবো!
(বাকি ছবি আপলোড করতে পারছি না!)
প্রাসাঙ্গিক আমার কিছু অনুভূতিঃ
মানুষের সীমানার বাইরে যে অন্যজগত, যেখানে
দেহের হিসাবে বিমুখ ময়ূখ মন
হৃদয় কোণঠাসা সেই অবায়বে যেন
অসম বিধানে হেলে ছায়া নীরবতা-
দেনা থাক ইজেলের কড়া পলিসে
জমুক ঘুম চোখে আঁধারে আজ
কামের শনিতে ছাপে অদ্ভুত শোক
বিপন্ন সময়েরা কবজে থাক
মানুষের সমান যে বিরজিত মুখোস
আমার করুণা ঝরুক সেই তুলিতে
বিমর্ষ তৃষা চেপে, কোথায় গেলাস
গোলাপ জলে ভেজাবো আকণ্ঠ আজ!
০৮/০৫/২০১৪
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৪ ভোর ৪:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



