স্বপ্নের শুভ্রতা এতটা চকচকে কেন!
সম্মতিতে আরধ্য আগুন কেন দাউদাউ করে জ্বলে না
যে ঘুম নিষ্প্রয়োজন সে ঘুমে কেন অচেনা স্বপ্ন আসে
উঁচু ছাদে শ্বেতপাথরের পলিশ
যেখানে তাকালে মুখ দেখা যায়-
থুতনির কাটা দাগটা স্পষ্ট
এমন নিখুঁত স্বপ্ন কেন আসে অঘুমের শেষপর্বে;
উপেক্ষায় যে শীতল তুন্দ্রা তা কেন ঘুমকে নিয়ে যায় পাতালের দেশে
বকের পালকের শুভ্রতা নিবিড় কোন অলোকরাজ্যে ছিল
বাতাসের পরিধি পায়নি খোঁজ সে আলোকযানের
উদ্ভিদের বেড়ে উঠা শুধু সায়াহ্নশোকে
স্বপ্নের শুভ্রতা এতটা চকচকে কেন!
ঘুমের কেরামতি আমার জাগারনের মরীচিকা
তামাশার বাহুতলে হতাশা আকর-
তাহলে কি আমি ঘুমেরও পরোক্ষে খুঁজি বিপরীত বাসনা;
কালো কালো দুচোখের গর্ত আজ শুধু জলদ গ্লানিতে টলমল
ঘুমহীন বুকের কন্দর রাতের রাজনীতিতে ম্লান
বাসনার তৃষ্ণা আজ পেতে চায় অহেতুক লাভ
স্বপ্ন দেখার বাকি আকাশের সমান
ভেঙে পড়ে পাথরের সুনিপুণ প্রাসাদ
তৃপ্তি থাকে বকের পালকের মতো
আস্বাদিত মানুষের লোমের মতো ভয়ানক তাপে
পোড়া পশম শুধু আনে অভিন্ন এক অতিকায় ব্যথা
ঘুমহীন মানুষের এটাই ইতিকথা।
১০/০৬/২০১৪
সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
নৈতিক অবক্ষয়ের দায় কার?
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।