তিনটি অংশই সমন্বিত স্বত্বা, সড়কের কবিতা যাত্রা!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ক)
কখনও কবিতা বাহু জড়িয়ে নিমিষেই আমাকে
শুধায়, অপূর্ণ রাতের শেষে যে বিভীষিকা ঘায়েল করে
মানুষকে তাদের পূর্ব পরিচয় কি, তারা কি নক্ষত্রর সন্তান;
বদলে যাওয়া ঝিনুকমালার সংযুক্ত পরিষণ!
বিভিন্ন ভোরে কিছুটা কান্না রেখে যারা খোঁজে জঙ্ঘার দ্বীপদেশে স্বেদ,
চাতালের বৃষ্টি নেভা লাকড়ি আর অরুদ্ধ ধোয়ার মাঝে কাব্যবাস
তাদের সেই স্থায়ী বসতের স্থির পদসৌরভ-
বেবুন গাড়িতে যা স্মৃতি খুঁজে ফেরে কখনও ভোর রাতের আবছা আলোয়!
খ)
সংযোগ সড়কে মন রেখে, লাল আভায় থমকে দাঁড়ানো বিবেককে
আমি দিনরাত ছবক দিতাম আর মনে মনে ভেবে রাখতাম, অচেনা
কোন গ্রাম্যরাতে তুমিহীন ভাবনায় পরীদের উড়াউড়ি দেখে চমকে
যাবার মানুষ অন্তত আমি নই-
তাই বিপরীত দিক দিয়ে আসুক যতই তোড়জোড় মানুষের মত হাত দিয়ে
আমি ঠেকিয়ে রাখবো যাবতীয় অযাচার।
গ)
মাঝে মাঝে আমি খুব হাঁটা দেই সরল সড়ক ধরে, বিনুনিগাথা মাটির পথ হয়ত কখনো থামিয়ে বলে- আমার বুকে এসো, আমার সুধা নাও, আমার গহীন বিরান পথে আলতো টোকা দাও। আমি রাতবিরাতে এমন অনেক চমক পেরিয়ে হাঁটার গতি করি ধীর, তবুও তা থামবার নয়, অতি উজানে যেখানে মাল্লারা জোট বেঁধে সঙ্কল্প করে এবারের খ্যাপে দ্বিগুণ সোহাগে রতি পড়বে, গড়াবে, অর্ধকামে মুখে জড়ানো থাকবে পরাস্ত অধ্যায়; খুব কালাপানি তড়পাবে- আর বেহুঁশ রমণী অপার্থিব সুখে কিছুক্ষণ থাকবে অবুঝ।
এমন একটা ভাবনা কিন্তু হাঁটার গতি বাড়িয়েছে আরও; দূরে মহানিমের মাথায় ডুগডুগি চাঁদ, পরাহত নক্ষত্র ভাবনার ওপাশে, হেরে যাবার শোকে কিছুটা ম্লান, একাদশীর পরবর্তীতে দারুণ জামায় মুখ মুছে আবারও শোক আর সুখে নিয়ে আসবে বলে বিশ্রাম নিচ্ছে কিছুটা।
কত কি ভাবতে হয়, একা চলতে গেলে সড়কে- কত কি এসে যায় আগন্তুক মাঝপথে কেউ ভয় পেলে, কত নুড়ি সরাতে হয় মসৃণ পথের আশায়।
আমি পথের পরে আমাকে রেখে একদিন পালাবো দেখো, আমি হয়ত কোনদিন সড়ক ছেড়ে ঐ মেঠো পথে নেমে পড়বো আনমনে, আমি হয়ত কোনদিন বেঁচে থাকার ইতিহাসকে চোখ রাঙিয়ে মাল্লাদের জীবন বেছে নেব! যে জীবনে পথ চলা নেই, থেমে থাকা নেই, উঁকি দেওয়া চাঁদ নেই-
অস্বচ্ছ ঘুমে স্বপ্ন নামের ব্যাধির রাজত্ব শুধু।
১০টি মন্তব্য ১০টি উত্তর
আলোচিত ব্লগ
কোথায় পাই পাগলের শ্বশুর

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।