মৃত্যু ভাবনা - ক, খ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ক)
কেউ উঁকি দেয়না, মৃত্যুর ঝোপের মত অভেদ্য অন্ধকারে;
সবাই ভয় পায় এবং ভয়ে থাকে কিছুটা বিনম্র।
কেউ কেউ কাঁধে কাঁধ রেখে জমায়তে হয়না লীন; তারা ভাবে-
মানুষের শরীরের স্পর্শে আছে জান্তব ইবলিশ।
অথচ তাদের কেউ কেউ সযত্নে নারীদেহের পলিস লাগাতে চায়,
নিচু হয়ে, কুঁজো হয়ে- যেভাবে পারা যায়।
তবে কি যৌনতা মৃত্যুর চেয়েও সংবেদনশীল!
শরীর কি তবে সব সীমারেখার উপারের উত্তাপ; নাকি
মৃত্যুকে ভোলার এ এক অভিনব সিস্টেম!
খ)
চল কিছু মৃত মানুষকে জিজ্ঞেস করে নি, তাদের সুখানুভূতি কেমন ছিল- বেঁচে থাকা অব্দি। অন্ধকারের জীবন কতটা নিরাপেক্ষ; কতটা স্বাধীন এই অদৃশ্য চলাচল!
চল কিছু মৃত মানুষের অভ্যন্তরীণ টিস্যুতে এসিড ঘষে বুঝে নি, আত্মা হারানোর পর- সজীবকোষগুলো আর কারো কথা শোনে না; উচ্ছল আর নিটোল ত্বকেও ক্ষয়পোকা ঘোরাফেরা করে- যাদের খুদে দাঁতের সারিতে অসীম সব দিগবিজয়ী ইতিহাস টুকরোটুকরো।
চল কিছু মৃত মানুষের ফেলে যাওয়া স্বপ্ন কুড়িয়ে নিই, হয়ত এই স্বপ্নকুণ্ডলীতেই তার সঞ্চারিত সুখানুভূতির প্রসমণ, সে অতঃপর বেঁচে থাকবে এইসব সাড়ে তিন হাত মানুষের আচ্ছাদিত পরিমার্জনায়।
চল কিছু মৃত মানুষের কানে কানে বলে দি, এভাবে টুপ করে মরে যাবার কোন মানে হয় না।
১৩টি মন্তব্য ১৩টি উত্তর
আলোচিত ব্লগ
নিশীথের মুঠোয় - কেয়া ।

আমি সূর্যোদয়ের অপেক্ষায়,
হিমশীতল সকালের ভেতর নত চোখে চেয়ে আছি।
হিমার্ত জানালায় জমে ওঠে নিঃশ্বাসের মেঘ—
আঙুল বুলিয়ে মুছে দিই;,
যদিও জানি, আজ সেখানে তোমার পদচিহ্ন নেই।
শরতের বৃক্ষেরা পত্রমোচনের ভাষা জানে;
আমি কেবল তোমার... ...বাকিটুকু পড়ুন
জিম করা কি হারাম?

জিম করা কি হারাম?
হ্যাঁ, জিম করা হারাম!
যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!
কিন্তু তারপরেও কথা থাকে।
এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!
অর্থাৎ, জিমে গিয়ে শরীর... ...বাকিটুকু পড়ুন
জেফরি আর্চারের জগৎ বিখ্যাত উপন্যাস ‘A Prisoner of Birth’ এবং অন্যান্য প্রসঙ্গে....

ছবিতে আমি, মারুফ জামান এবং লেঃ কর্নেল রাজীব।
জেলে থাকতে জেফরি আর্চারের (Jeffrey Archer) লেখা ‘A Prisoner of Birth’ বইটির পড়ার জন্য বলেছিলেন ক্যাপ্টেন (চাকুরিচ্যুত) খন্দকার রাজীব... বইটি সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন
মার্কো রুবিও ভারতে কী করছেন?

আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি... ...বাকিটুকু পড়ুন
সুন্দর সর্বনাশ

সবকিছুই পাওয়া যায় এখন বিপণনের কল্যাণে,
বিপনি বিতানে বিতানে;
চাইলে কিনে নিতে পারো লালনীলহলুদ মনও!
মন চাইলে পোষ মানাতে পারো বনের অবাধ্য পশুও;
শুধু পোষ মানাতে যেও না মানুষ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।