শব্দে কাব্য- ক, খ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ক)
আজ নিজেকে প্রবোধ দিলাম- সস্তা খামে বেভুল নামে
জোড়াসাঁকোর দলিল নিলাম;
এই দলিলে অন্তমুখি, মাঝ দরিয়ায় ডুবসাঁতারে খেয়ালভোলা মেয়ের ছবি-
এই দলিলে সবুজ শাড়ির পাড় জড়ানো স্বর্ণশরীর,
কামের টানে বৈঠা ছাড়া ডিঙির মাঝে উল্টো শয়ন;
ভালোবাসা এমন খামে কেউ কখনও পাঠাতে পারে-
ভালোবাসা আর কখনও এমন করে চুপটি থাকে!
আপনমনে প্রবোধ দিলাম নিজেকে আজ-
আপনমনে খুব খেয়ালে তোমার দেহে সাঁতার শেষে ঘাপটি মেরে বসে ছিলাম
তোমার মনে শরীর ধরে নিজেকে খুব বাজিয়ে নিলাম।
এই প্রবোধে কি যায় আসে, দলিল যখন প্রেমের তাবিজ
এই ভালো তো বাসতে পারে ঐ যে দেখা অচিন পথিক
শরীর শুধু ভোগের তো নয়- মনের ভোগও চাইছে মন
তোমার দেহে শরীর রেখে বাসবো ভালো এটাই পণ!
খ)
বেছে নিলাম আগুন সমেত এই আকাশী বাণ
শব্দমালা তুচ্ছ করে মন রেখেছি গাঙের জলে
ভালবাসার তুফান মেলে সব করেছি দান
কষ্ট পাব যদি ফেরাও
বিষাদ যদি করে ঘেরাও
তোমার অভিমান-
১৭টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মতামত পোস্ট: বাহাদুর পাকিদের আসল চেহারা (রিপোস্ট)

‘খুব ভালো জঙ্গ চলছে। একের পর এক নাপাক হিন্দু সেনা হালাক (মৃত্যু) হচ্ছে। রাজাকার আলবদরদের নিয়ে পাকিস্তানের বীর সেনা যুদ্ধ জয়ের দ্বারপ্রান্তে। দুয়েক দিনের মধ্যেই হিন্দুস্থান হাঁটু গেড়ে বসে... ...বাকিটুকু পড়ুন
অধরা বালিকা

লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন
যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন
২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।