যখন কুয়াশা কখনও তোমার কুন্তল
০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঝুম করে নামা রাতের সাথে আমার কোন কথা নেই; অবাক হওয়া সে মুখ না হয় আর ভাবলাম না; গোপনে যে জামরুল গাছের নিচে আমাদের ক্ষরণে ভেসে যেত পূরবীর হাওয়া, সে সময়কে না হয় ভুলেই গেলাম। হুল্লোড়ে নামতো বিনম্র গোধূলি যখন গামবুট পরে বিভিন্ন অচেনা আগান্তুকে ভরে যেত আমাদের ছোট শহরটি, সে শহরের নামও না হয় মনে করব না। তোমার নামের সাথে সাইকেলের টুংটাং খুব যেত আর তোমার ঠোঁটের নিচে অস্পষ্ট একটা লাল তিল ছিল সে স্মৃতিও পুরানো রেডকাউ-এর কৌটায় তুলে তাকালাম আজকের শীতল গোলার্ধের ফিনফিনে কুয়াশায়!
শুধু তোমাকে ভুলে যাওয়ার অনুসর্গ এত কিছু সমেত ডুব দিতে পারে কি! কল্পনার প্লাবন তো আরও খরস্রোতা, মনে করিয়ে দিয়ে তাই ভাবনায় নিমজ্জিত হই; যখন কুয়াশা কখনও তোমার কুন্তল!
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে...
...বাকিটুকু পড়ুনআইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯

বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!
শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ...
...বাকিটুকু পড়ুন
জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক...
...বাকিটুকু পড়ুন