ড্রাফট কবিতা-১
১২ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আতশবাজী মেঘশহরে
ঘুমভেঙে সে ডাকছিলো
আমার কথা তোমার কথা,
সব কথারাই টানছিলো-
বৃষ্টিঝরা আকাশেতে
শীতল হাওয়ায় কাপছিলো
তোমার কথা আমার কথা
সব কথারাই ভাবছিলো
আনমনেতে নামছিলো-
ঝিরিঝিরি বইছিলো-
ভালোবাসা মেঘলা মনে
সবুজ কথা বলছিলো
তোমার হাতে হাত ছিলো-
মিষ্টি মধুর রাত ছিলো
আতশবাজী মেঘশহরে
ঘুমভাঙা ভোর ডাকছিলো-
( ফুটনোট: যখন সামহয়্যারইন ব্লগে নিয়মিত লিখতাম; অনেকসময় ব্লগে বসেই অনেক কবিতা লিখেছি,
যার অধিকাংশ প্রকাশিত হয়েছে- এবং পরবর্তিতে কাব্যগ্রন্থে ছাপা হয়েছে। কিছু লেখা সেই সময় মনে হয়েছে
প্রকাশিত হবার যোগ্য নয়- সেগুলো ড্রাফট থেকে গিয়েছে আজ অব্দি। হঠাৎ পুরানো ড্রাফট দেখতে দেখতে
এগুলোতে চোখ বুলালাম। অপ্রকাশিত এই লেখাগুলোর শৃংখল মুক্ত করলে কেমন হয়! তাই পোষ্ট করা।
ছবিটি আমার গ্রামের, যেখানে আমি থাকি। পূর্ণিমায় হ্রদের ধারে।)
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে...
...বাকিটুকু পড়ুন
সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুন