somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিতামহের শ্লোক

১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি দূ:খিত হই; কিম্বা বলা যায় একপ্রকার যাতনা হৃদয় বৃত্তান্তে উষ্ণ হাওয়ার হলকা বইয়ে যায়। যেমন দাবানল দহন করে হরিদ্রাভ বনানীর পুরোভাগ। আমার এই একাঙ্কিকা- বলা যায় নিভৃতের গহীনে ব্যথাতুর কেদে যাওয়া, তার কোন তর্জমা নেই। তুমি কোন কারণের মাস্তুলে পতাকা বাধতে পারবে না। আদর্শ কিছু শব্দসম্ভাবনা মজুদ আছে পিতামহের জীর্ণ পুস্তিকার সারসংক্ষেপে।

এ সময়ে মানুষ পথে এবং প্রান্তরে খুজে নেয় সুখ। এসময় মানুষেরে ধাওয়া করে অফুরান অসুখ, যদিও; অস্বীকার করে তাবৎ বিভৎস পথচলার সন্তরণ, দু’টি বা তারও অধিক এন্টিবায়টিকে ঘুচে যায় সমকালীন সংলাপ। আবারও মানুষের সুখ কেনাবেচার প্রচলিত দরকষাকষি।

লজ্জা নেই যার তার আর কিছুই থাকে না যেমন; তেমনি কিছু নেই মানুষজনেরা সহসা রঙ্গশালার তদারকি করে, তাদের বিভ্রান্ত জুলফিতে বাধা ক্রিতদাসের তুকতাক; শিশ্নে আনুসঙ্গিক রতিরোধক- বইতে থাকে সময়, পিতামহের শ্লোকের অনুকুলে; লজ্জাহীন মানুষসকল পরস্পর চেটে চলেছে ডাকিনীর রজ:স্রাব!

তবুও অদৃশ্য দহনের শেষাঙ্কে বনানীর সীমানা যেন, ফুরিয়ে যাওয়ার আগে যেমন চকচকে শেষবার জ্বলে উঠা; ক্ষরণের বহু আগে বাহুমূলে অতৃপ্তির নখর- তেমনি সময়কাল শেষ হলেই ঝলসে উঠে লজ্জাহীন এক ফেরেশতার অগ্নিডানা; পিতামহের শ্লোকগুচ্ছ বাড়িয়ে বলে উঠে: প্রকৃত লজ্জাহীন সময় জগতে তোমাকে স্বাগত! ভবিতব্যের তলনীতে তখন পড়ে থাকবে শুধুই একাঙ্কিকার যবনিকাপাত, আর কোন দৃশ্য নেই!
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:১৩
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

×