বলানাবলাকথাবার্তা
১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যেখানে ভালোবাসা নেই, সেখানে শুধু অন্ধকার আর বিদ্বেষ। আমরা অন্ধকারে হোঁচট খাই, আমরা বিদ্বেষের অনলে জ্বালিয়ে ফেলি সহস্র নেকি'র সোনালী সঞ্চয়! মানুষের প্রতি কর্তব্য ভুলে পান করি সাময়িক লাভের কর্কট গরল। একহাতে সম্পর্কের গলা টিপে অন্যহাত দিয়ে আপলোড করি ফুল আর পাখির রঙিন স্থিরচিত্র। ভালোবাসা নেই বলে আমাদের খুঁজতে হয় একটি আলাদা দিন ভালোবাসা মনে করার জন্য। নিজের রঙিন পোশাকটির ব্রাইটনেস বাড়িয়ে চেক করি কে লাইক আর কে লাভ রিয়াক্ট দিল। ভালোবাসা যেন মিনিপ্যাক সানসিল্ক শ্যাম্পু, সহজলভ্য এবং ডিসপোজিবল।
ভালোবাসা নেই বলে সারারাত মদ্যপ স্বামীর বমির গন্ধ মাড়িয়ে ইনষ্টাগ্রামে পোষ্ট করি সুখী পরিবারের মেকি ফটোগ্রাফ। ভালোবাসা নেই তাই স্ত্রীর শরীর পেরুয়ে গিলে খাই অনাবৃত কামনার বিষাদ গন্ধম। ভালোবাসা নেই তাই সমতার অসম দৌড়ে পরিধেয় জিন্সের বোতাম লাগাতে লাগাতে ভুলে যাই ব্রেষ্টফিডিং এর নোটিফিকেশন। সন্তানের প্রতি দায়িত্ব যেন কাগজের কিছু নোটের রাবার ব্যান্ড, আর সন্তান পিতামাতাকে ভালোবাসাহীন এক গহীনের ঢেউয়ে ভাসিয়ে দিয়ে আত্মমগ্নতায় চুমুক দিচ্ছে সাফল্যের শারাবে।
মানুষ এক অদ্ভুত সৃষ্টি স্রষ্টার। বিভৎস নিয়তি নিয়ে না আশা না ভালোবাসায় সে পার করছে অমিমাংসিত এক জীবন।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন