নিমতলী ট্র্যাজেডির সেই ৩ কন্যা মায়ের বাড়িতে যাবেন আজ
২৬ শে জুন, ২০১০ দুপুর ২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নিমতলী ট্র্যাজেডির সেই তিন কন্যা রত্না, রুনা ও আসমা আজ মায়ের বাড়িতে যাচ্ছেন। এ তিন কন্যার দায়িত্ব নেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের স্বামীসহ গণভবনে দাওয়াত করেছেন।
মেয়েদের উকিল পিতা আওয়ামী লীগ নেতা হাজী সেলিম ও স্থানীয় সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনও পেয়েছেন গণভবনের আমন্ত্রণ। গত ৯ই জুন বিয়ের পর আজ প্রথম মায়ের বাড়িতে যাচ্ছেন রত্না, রুনা ও আসমা ও তাদের বরেরা। সন্ধ্যা ছয়টায় তারা গণভবনে যাবেন বলে জানিয়েছেন হাজী মোহাম্মদ সেলিম। তিনি জানান, অভিভাবক হিসেবে প্রধানমন্ত্রী তাদের দাওয়াত করেছেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তাদের সহযোগিতা ও বরদের চাকরির বিষয়েও আলোচনা করতে পারেন। প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে গণভবনে বিয়ের পর রত্নাকে নিয়ে হোসেনী দালান রোডের নিজ বাসায় ওঠেন সাইদুর রহমান সুমন। রুনার উকিল পিতা লালবাগের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মো. সেলিমের বাড়িতে স্বামীসহ ওঠেন রুনা ও আসমা। পরে আসমা ও তার স্বামী আলমগীর হোসেন তাদের উকিল পিতা লালবাগের সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের বাসায় ওঠেন। তারা এখন সেখানেই বসবাস করছেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন