somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন অভিজিতের মৃত্যু

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




হুমায়ুন আজাদ স্যার মারা যাবার সময় আমি নিতান্তই একটা সাধারন স্টুডেন্ট ছিলাম। কিন্ত রাজীব যখন মারা যায়, তখন আমি শাহবাগে.. এর কয়েকদিন আগেই রাজীবের সাথে আমার কথা হয়েছিলো। তাকে বলেছিলাম- সাবধান থাকো ভাই, আমাদের জীবনের খুব বেশি একটা মূল্য নাই মৌলবাদীদের কাছে। রাজীবের মৃত্যু ঠেকানো যায় নি। আজ অভিজিৎদার মৃত্যুও আমরা ঠেকাতে পারলাম না।

অভিজিৎ দা, আপনি সত্যিই আমাদের ছেড়ে চলে গেলেন ? কেন, কেন, কেন ??

আমার ব্লগিং জীবন টা সত্যিকার অর্থে শুরুই হয় মুক্তমনা থেকে। আজ, এখন পর্যন্ত আমার ভিতরে সত্যিকার অর্থে পলিটিকালি,রিলিজিয়াস, ফিলসফিক্যালি, যেই পয়েন্ট অফ ভিউগুলো তৈরি হয়েছে, তার পিছনে বিরাট একটা অবদান আছে মুক্তমনা আর প্রথম স্বর্নযুগের সামুর। ইউনিভার্সিটি একটা স্টুডেন্ট, যার জীবন টা ছিলো নিতান্তই ভ্যাগাবন্ড গোছের, সেই ছেলেটার মাঝে নৈতিক ও রাজনৈতিক সচেতনতা তৈরি করা যেমন তেমন ব্যাপার না। অভিজিৎ দা আমাকে প্রশ্ন করতে শিখিয়েছিলো। শিখিয়েছিলো কিভাবে চিরাচরিত ফ্যালাসিগুলো কাটিয়ে লজিক দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করতে হয়।এইতো সেদিন ও পারভেজ ভাইয়ের সাথে কথা হচ্ছিলো অভিজিৎ দা কে নিয়ে। আর আজকে মানুষ টা নেই...কি আশ্চর্য ! আমরা এত সহযেই অভ্যস্ত হয়ে গেলাম সন্ত্রাসবাদের সাথে ! আমাদের কি কিছুই করার নেই ? দু একটা স্ট্যাটাস দিয়ে আমরা আবার ফিরে যাবো আমাদের আগের যায়গায় ? বন্যা আপুর জন্য কিছুদিন হা পিত্যেস করে আবার মেতে যাবো আড্ডায় ?

আজকে অভিজিৎ দার মৃত্যু শুধু একটা খুন ই নয়। এটা আমাদের জন্য একটা প্রশ্ন। তোমরা যারাই ভয়েস রেইজ করো, পরিবর্তনের কথা বলো, তাঁদের খুজে খুজে মারা হবে, হত্যা করা হবে, নিশ্চিহ্ন করে দেয়া হবে...কি করবে তোমরা ? কি জবাব দেবে তোমাদের ভবিষ্যত প্রজন্মকে ? এভাবেই কালকে রাস্তায় পড়ে থাকবে তোমাদের লাশ...
হুমায়ুন আজাদ থেকে শুরু করে আজকে অভিজিৎ ....তোমরা কিছুই করতে পারো নি, পারবেও না।

আমরা কি এর কোন উত্তর ই দিতে পারবো না ?? ক্ষমা করে দিও অভিজিৎ দা। একদিন না একদিন অবস্থার পরিবর্তন হবেই। মনে রেখো, সেই পরিবর্তন টা তোমাদের হাত ধরেই শুরু হয়েছিলো। তখন হয়তো তোমার আত্মা শান্তি পাবে ...
"অভিজিৎ রয় হত্যার বিচার চাই"
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৫১
৩১টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক শিক্ষার মৌলিক সংকট: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ প্রয়োজন

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ২৫ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৫২

প্রাথমিক শিক্ষা একটি জাতির মানবসম্পদ উন্নয়নের ভিত্তিপ্রস্তর। এই স্তরেই শিশুর ভাষা, গণিত, নৈতিকতা, সৃজনশীলতা, সামাজিকতা ও জীবনদক্ষতার ভিত নির্মিত হয়। যে দেশের প্রাথমিক শিক্ষা যত শক্তিশালী, সেই দেশের অর্থনীতি, সামাজিক... ...বাকিটুকু পড়ুন

রিয়েলিটি আপনারা মাইনে নেন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩০



নরেন্দ্র মোদীকে আপনি যতই অপছন্দ করেন না কেন, তার একটা একটা প্রশংসনীয় গুণ আছে। সে বিশেষজ্ঞদের উপদেশ নিতে এবং সেই অনুযায়ী নিজের অপছন্দের কাজটা করতেও পিছপা হয় না।
সে... ...বাকিটুকু পড়ুন

এভাবেই নাকি এখন চলে!

লিখেছেন রাজীব নুর, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



চাবি সহযোগে তালা খোলা অতিশয় সহজ
কিন্তু আজকাল প্রায়শই গুলিয়ে ফেলি তালগোল!
এটা নিয়ে নিত্য বাহাসে ভেঙে যায় পাখিদের পার্লামেন্ট!
অতঃপর গোপনে সেরে ফেলি সহজ বোঝাপড়া!

প্রতিদিন যে পথে আসি... ...বাকিটুকু পড়ুন

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না।

লিখেছেন লিংকন বাবু০০৭, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:২৬

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না। আর এগুলো কোন কিছুই তার বানানো না। একেকটির বয়স শত বছর থেকে কিছুর ইতিহাস হাজার বছরের ও।
যদিও সে... ...বাকিটুকু পড়ুন

"এ ট্রাজেডি অর ট্রাজেক্টরি অফ লাভ" (পর্ব-৩)

লিখেছেন তাহমিদ রহমান, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:০৩

৩. নিষিদ্ধ স্বর্গ


পরদিন দুপুরবেলা। ইলির আকাশ আজ কিছুটা পরিষ্কার, মেঘের ফাঁক দিয়ে ফ্যাকাশে রোদ উঁকি দিচ্ছে।
ক্লারা তার ট্রাভেল এজেন্সির অফিসের ডেস্কে বসে কফি খাচ্ছিল। গতকাল ব্যাংকের সেই তরুণ এশীয় অফিসারটির... ...বাকিটুকু পড়ুন

×