somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পঙ্গপাল আসছে...

৩১ শে মে, ২০২০ বিকাল ৫:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


করোনা পরিস্থিতিতে এমনিতেই দেশের মানুষ নাজেহাল। এই পরিস্থিতির প্রায় আড়াই মাসের লক ডাউন । ঘর থেকে ঠিক থাক বের হতে পারছে না মানুষ ।
তার মধ্যে তাণ্ডব চালিয়ে গেলো আম্পান।
আবার শুনছি পঙ্গপাল ধেয়ে আসছে বাংলার দিকে ।
প্রতিদিন দুশো কিলোমিটার পথ অতিক্রম করছে তারা । দিনে খেয়ে ফেলছে 35 হাজার মানুষের খাবার । সবুজ গাছপালা দেখলেই আক্রমন শানাচ্ছে তারা ।
সব মিলিয়ে বিপদের উপর বিপদ ...
এর মধ্যে একেবারে উদ্ভট এক বিপদের মুখে সম্মুখীন আমি ।
মাথায় চুল নিয়ে । দূর থেকে দেখলে মনে হয় একটা কালো রঙের ঝোপ হেঁটে হেঁটে যাচ্ছে কোথাও । মানুষের সামনে গেলে ঠিক ঠাক চিনতেও পারছে না আজকাল ।
সদ্য মুম্বাই থেকে ফেরা মাতৃভাষা ভুলে যাওয়া এক বন্ধু আমাকে দেখে বলে উঠলো , " কিরে বাল কা দুকান লে কার কাহা যা রাহা হ্যায় ?"
সত্যিই এই বালের জ্বালায় অস্থির হয়ে যাচ্ছি । রাতে - দিনে সমানে চুলকাচ্ছে।
বড়ো ঝোপ চুল নিয়ে সব থেকে বড় সমস্যা মা যখন তখন চুল ধরে ঝাকিয়ে দিচ্ছে ।
কাল থেকে আংশিক ভাবে লক ডাউন উঠে যেতে পারে । খুলে যেতে পারে সমস্ত অফিস আদালত। অফিসিয়ালি খুলে যেতে পারে বিউটিপার্লার ও সেলুন গুলো ।
অবশ্য গ্রামাঞ্চলের সবকিছুই চুপি চুপি খুলে খুলে যাচ্ছে বেশ কয়েক দিন ধরে ।
আজ সকালে বাজার থেকে ফেরার পথে দেখলাম বাচ্চুদা দোকান খুলেছে । প্রায় অনেক দিন ধরেই এখানেই চুল কাটায় আমি ।
মোড়ের মধ্যে সবচেয়ে বড়ো দোকান এটা । ফেসিয়াল থেকে শুরু করে চুলের কালার পর্যন্ত যত্নসহকারে করে দেয়।
চুল কাটাতো অনেক আগে থেকেই কিন্তু চুলের রঙ সহ বাকি ফ্যাসালিটি চালু করেছে বেশ কিছুদিন আগে থেকে।
সকালের টাইমে ভিড় একটু বেশি থাকে । বেলা বাড়ার সাথে সাথে কাস্টমারের সংখ্যা কমতে শুরু করে । বেলা একটা দেড়টার দিকে একজন দুজন থাকে।
আগে থেকেই অনুমান ছিল এমন টা । কিন্তু আজ গিয়ে দেখছি পুরো উল্টো চিত্র ।
দোকানের সামনে বেঞ্চে সার বেঁধে বসে মাথায় সবুজ রঙ করা কিছু অদ্ভুত প্রাণী ।
এরা টিকটকার । টিকটক নামক চাইনিজ অ্যাপে কখনো মেয়ে সেজে কখনো খোড়া ল্যাং সেজে মানুষ কে বিনোদিত করে থাকে ।
কিন্তু আজ এখানে কেনো .??
ভাবনার বিষয় । বাজারে কোনো নতুন ট্রেন্ড এলো নাকি .! যে ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে চুলের ছাট , কালার পরিবর্তন করতে হবে সবাই মিলে একসাথে .!!
বাচ্চু দা কে জিজ্ঞাসা করলাম," কতজন পরে .??"
বাচ্চু দা বললো , " বসো দিচ্ছি একটু পরে ।"
সবুজ মাথা প্রাণী গুলো ইশারায় দেখিয়ে জিজ্ঞাসা করলাম ," এরা কেনো এখানে ?"
চেয়ারে বসা একজনের চুলে কাচি চালাতে চালাতে উত্তর দিল, " এরা সব চুলের কালার চেঞ্জ করে কালো করবে ।"
" তাই বলে সবাই একসাথে ? " অবাক হয়ে জিজ্ঞাসা করলাম আমি ।
"হুম " বলেই কাজে মন দিল বাচ্চু দা ।
ওদের মধ্যে অল্পবয়সী একজন কে জিজ্ঞাসা করলাম , " একসাথে সবুজ চুল কালো করতে হবে কোন কারণে .?"
এদিক ওদিক তাকিয়ে উত্তর দিল , " পঙ্গপাল আসছে । যেখানেই সবুজ দেখবে সেখানেই আক্রমন করবে তারা ।"

উত্তরটা শুনে নির্বাক দৃষ্টিতে ছেলেটির দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ ...।
ভাবছি বাড়ির দেওয়ালের সবুজ রঙ টা চেঞ্জ করে নেবো...
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০২০ বিকাল ৫:৪৮
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×