somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৪ ফ্রেব্রুয়ারি: ভালোবাসা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভালোবাসা দিবসে ভারত ও বাংলাদেশে দু'টি পরস্পর-বিরোধী রাজনৈতিক ঘটনা ঘটেছে। অর্থাৎ ভারতের ঘটনাটি ভালোবাসা দিবসের অনুকূলে এবং বাংলাদেশের ঘটনাটি প্রতিকূলে ঘটেছে। এদেশে ভালোবাসা যেন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। ভালোবাসা একটি ফ্যাশনের নাম।


কিন্তু পৃথিবীর এই অঞ্চলটিতে রাজনীতি ছাড়া কোনকিছুকে ঠিকমতো পরিমাপ করা যায় না। ভালোবাসাকেও নয়। তাই ভারত এবং বাংলাদেশের পরস্পর-বিরোধী রাজনৈতিক ঘটনাটি সেভাবেই মূল্যায়ন করছি। আজ ভারতের দিল্লিতে একটি নবগঠিত আঞ্চলিক দলের আনুষ্ঠানিক ক্ষমতারোহন হলো। দিল্লির অষ্টম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন আম-আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। জানি না তার কোন পূর্বপুরুষ খেজুর-ওয়ালা ছিলেন কিনা, কিন্তু আবেগের ব্যবসায় এই ব্যক্তি পুরো সফল। গতবছর ক্ষমতায় এসেও ক্ষমতাসীন কংগ্রেসের সঙ্গে বনাবনতি না হওয়ায় দু'মাস যেতে না যেতেই স্বেচ্ছায় পদত্যাগ করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেন এই কেজরিওয়াল। সিদ্ধান্তটি শতভাগ ভুল ছিল, এজন্য পরবর্তীতে তিনি একাধিকবার দিল্লির জনতার কাছে ক্ষমাভিক্ষা করে এবার ভোটে এসেছেন।


ভালোবাসা দিবসে আজ বাংলাদেশের সমগ্র অঞ্চল জুড়ে চললো বিএনপি ও তার সহযোগী দলগুলোর বিক্ষোভ সমাবেশ। সরকার আইনশৃঙ্খলার কথা বলে আগের (৫ ফেব্রুয়ারি) মতোই তাদেরকে মাঠে নামতে দেয় নি। অন্তত রাজধানীতে আন্দোলনকারীদের কোন বিশিষ্টতা চোখে পড়ে নি। অতএব তারাও পূর্বের নিয়ম রক্ষা করে আগামি তিন দিনের জন্য হরতাল ডেকেছে। এই হলো বাংলাদেশে ভালোবাসা দিবসের প্রধানতম ঘটনা। ছোট ছোট ঘটনায় তরুণ-তরুণীরা আজ বাসন্তী রঙে সেজেছিল: কী কর্মক্ষেত্রে কী শিক্ষাপ্রতিষ্ঠানে। ফুলের যোগান দিতে রাস্তার পাশে অগণিত ফুলের দোকানও বসেছিল আজ। বইমেলায় ছির স্বাভাবিকের চেয়ে বেশি ভিড়।


ভালোবাসা দিবসকেন্দ্রীক হওয়া উচিত নয় এবং এর তীব্র বিরোধীতা করে এমন মানুষের সংখ্যাও এদেশে কম নয়। বিশ-পঁচিশ বছর পূর্বে যখন প্রেম দিবস ছিল না, তখনও এদেশে প্রেম ছিল - ভালোবাসারও কমতি দেখি নি। মুসলিম প্রধান দেশের প্রবীণেরা বরাবারই এর বিরোধীতা করে এসেছে। কিন্তু তবু তারুণ্যের জয়কে নিশ্চিত করে দিয়ে বছরকে-বছর এর আয়োজন বেড়েই চলেছে। তরুণদেরকে কে থামাবে? তারুণ্যকে উৎযাপন করার জন্য একটি বিশেষ দিন থাকা চাই। আমি একে তরুণ দিবস মনে করি। প্রবীণেরা রাজনীতিতে থাকুক, আর দূষিত করুক রাজনীতির মাঠ, সেখানে নবীণেরা ভালোবাসার উচ্ছ্বাস নিয়ে ফিরিয়ে আনুক শান্তি, ফিরিয়ে আনুক সকল বয়সের মানুষের মধ্যে ভালোবাসা-বাসি।

ভালোবাসা ট্রেন্ড না হোক - থাকুক বছর-জুড়ে। জয় হোক তারুণ্যের!
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চন্দ্রপ্রভা

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০৭

চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ

তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

আপনি কি পেলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৬



বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে... ...বাকিটুকু পড়ুন

তোমরা নেহা বোরা কে বাংলাদেশের কথা বোলো না

লিখেছেন শ্রাবণধারা, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২


নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

×