ট্রাক হেল্পার আব্দুর রহিমের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম
২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে মৃত্যুবরনকারী ট্রাক হেল্পার আব্দুর রহিমের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে চলছে শোকের মাতম। পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। একমাত্র উপার্জনক্ষম বাবাকে হারিয়ে স্কুল পড়ুয়া ছেলে-মেয়ে দু’জনই নির্বাক।
নিহতের ভাই রমজান আলী জানান, আব্দুর রহিম মূলত ভোমরা স্থল বন্দরে ট্রান্সপোর্ট ব্যবসার সাথে সংশ্লিষ্ট। মাঝে-মধ্যে তিনি পন্যবাহী ট্রাকের হেল্পার হিসেবে বাইরে যেতেন। ২০ জানুয়ারি তিনি শুকনো মরিচবাহী একটি ট্রাকে ঢাকায় যান। পরে একই ট্রাকে বগুড়ার শিবগঞ্জ থেকে ফার্নিসার নিয়ে বগুড়ায় আসার পথে দুর্বৃত্তদের ককটেল হামলায় তিনি দগ্ধ হন।
প্রসঙ্গত,গত বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নামুজা থেকে ফার্নিচারবাহী একটি ট্রাক বগুড়ায় আসার পথে নুনগোলা এলাকায় পৌঁছলে অবরোধকারীরা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয় ও দু’টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে ট্রাকচালক টিটন, সহযোগী আব্দুর রহিম ও সঙ্গে থাকা ফার্নিচার মালিক মো. সাজু মিয়া গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি মারা যান
নতুন সময়
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি...
...বাকিটুকু পড়ুন
প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা
“শরাব পিনে দে”হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুন